পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এ ধরনের সাফল্য দেশের তরুণদের খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলবে।
বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারায় বাংলাদেশ। এর আগে মিরপুর টেস্টেও ১০৪ রানের জয় পেয়েছিল স্বাগতিকেরা। এতে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জয় তুলে নেওয়ার পাশাপাশি প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় জানানো হয়, বাংলাদেশের এই ঐতিহাসিক অর্জনে প্রধানমন্ত্রী অত্যন্ত আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতে বিশ্বমঞ্চে আরও সাফল্য অর্জন করবে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
অভিনন্দন বার্তায় ক্রিকেটার, কোচিং স্টাফ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
এদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও এগিয়েছে বাংলাদেশ। পয়েন্টের হিসাবে ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠেছে টাইগাররা। বর্তমানে বাংলাদেশের পয়েন্ট শতাংশ ৫৮.৩৩। অন্যদিকে ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে ভারত।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!