নাহিদ রানার আঘাতে দিনের শুরুতেই ধাক্কা, ফিরলেন পাকিস্তানের ওপেনার ফখর
উইকেট নেয়ার পরে উদযাপনের দৃশ্য।   ছবি: সংগৃহীত

টেস্ট ম্যাচের দিনের শুরুতেই দুর্দান্ত আঘাত হানলেন তরুণ পেসার নাহিদ রানা মেহেদী হাসান মিরাজ। নাহিদের গতিময় বোলিং এবং মিরাজের ঘুর্ণির জাদুতে দ্রুতই দুই ওপেনারকে হারিয়েছে পাকিস্তান।

ইনিংসের শুরুতেই নাহিদের করা আগ্রাসী স্পেলে চাপে পড়ে যান পাকিস্তানের ওপেনার আবদুল্লাহ ফজল। তিনি উইকেট হারিয়ে সাজঘরে ফেরার কিছুক্ষণের মধ্যে মেহেদী হাসান মিরাজ এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন আজান আওয়াইসকে।  দিনের শুরুতেই এই সাফল্যে উজ্জীবিত হয়ে উঠেছে বাংলাদেশ টিম।

নাহিদের গতির সঙ্গে বাড়তি বাউন্স সামলাতে শুরু থেকেই কঠিন সময় পার করছিলেন পাকিস্তানি ব্যাটাররা। ওপেনার জুটিকে সাজঘরে ফিরিয়ে ম্যাচে দারুণ সূচনা এনে দিয়েছেন নাহিদ এবং মিরাজ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৪৭ রান। বাংলাদেশের বোলাররা ধারাবাহিকভাবে চাপ ধরে রাখার চেষ্টা করছেন।