সেঞ্চুরির অপেক্ষায় মুশফিকুর রহিম।
সেঞ্চুরির অপেক্ষায় মুশফিকুর রহিম।   ছবি: বিসিবি

চা–বিরতিতে স্বস্তিতেই আছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৭৯ ওভার শেষে ৬ উইকেটে ৩০৭ রান তুলেছে দল। তাতে বাংলাদেশের সামগ্রিক লিড দাঁড়িয়েছে ৩৫৩ রান।

দিনের শেষ সেশনের আগে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা হয়ে আছেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ব্যাটসম্যান ৯০ রানে অপরাজিত থেকে সেঞ্চুরির খুব কাছে দাঁড়িয়ে আছেন। তাঁর সঙ্গে অপরাজিত আছেন তাইজুল ইসলাম, করেছেন ৮ রান।

এর আগে ইনিংস গড়ার পথে আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক। আন্তর্জাতিক ক্রিকেটে আজ পূর্ণ করেছেন ১৬ হাজার রান। ইনিংসের ৭৩তম ওভারের তৃতীয় বলে দুই রান নিয়ে এই কীর্তি গড়েন তিনি।

চলতি মাসের ২৬ তারিখে আন্তর্জাতিক ক্রিকেটে ২১ বছর পূর্ণ হবে মুশফিকের। তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি।