পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ব্যাট হাতে ধারাবাহিকভাবে ভালো খেলছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে বড় রান করতে পারলেন না তিনি।
সোমবার (১৮ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানি পেসার খুররম শাহজাদের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন শান্ত। আউটের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিভিউ নিলেও শেষ পর্যন্ত বাঁচতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। ১৫ রান করে সাজঘরে ফেরেন তিনি।
শান্তকে ফিরিয়ে ইনিংসে নিজের তৃতীয় উইকেট তুলে নেন খুররম।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৩৪ রান। প্রথম ইনিংসের লিড মিলিয়ে স্বাগতিকদের মোট এগিয়ে থাকা ১৮০ রান।
এর আগে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ ৩ উইকেটে ১১০ রান নিয়ে। তখন ক্রিজে ছিলেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। পরে শান্ত ফিরলেও উইকেটে যোগ দেন প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করা লিটন কুমার দাস।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!