চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আর দুই সপ্তাহও বাকি নেই। এমন সময়ে বড় দুশ্চিন্তার খবর পেল প্যারিস সেন্ট জার্মেই। দলের অন্যতম ভরসা উসমান দেম্বেলে চোটে পড়েছেন, যা ভাবাচ্ছে ফরাসি জাতীয় দলকেও।
আগামী ৩০ মে আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলবে পিএসজি। তার আগে দেম্বেলের চোট স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে। ইউরোপ সেরার মঞ্চে নামার আগে লিগের শেষ ম্যাচে হারও স্বস্তি দিচ্ছে না প্যারিসের ক্লাবটিকে।
গতকাল (১৭ মে) লিগ ওয়ানের শেষ ম্যাচে প্যারিস এফসির কাছে ২–১ গোলে হেরেছে পিএসজি। বুদাপেস্টে ফাইনালের আগে এই হার দলটির আত্মবিশ্বাসে ধাক্কা হয়ে এসেছে।
অবশ্য গত সপ্তাহেই লিগ ওয়ান শিরোপা নিশ্চিত করেছিল পিএসজি। ফলে ম্যাচটির ফল হয়তো খুব গুরুত্বপূর্ণ ছিল না। তবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে এটিই ছিল তাদের শেষ বড় প্রস্তুতি।
ম্যাচের ৫০তম মিনিটে ব্রাডলি বারকোলা–র গোলে এগিয়ে যায় পিএসজি। কিন্তু বদলি নেমে ৭৬ মিনিটে সমতা ফেরান আলিমানি গোরি। পরে যোগ করা সময়ে আরেকটি গোল করে প্যারিস এফসিকে জয় এনে দেন তিনি।
তবে স্তাদ জ্য-বুইন–এ ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনায় ছিল দেম্বেলের চোট। শুরুর একাদশে পাঁচটি পরিবর্তন এনেছিলেন কোচ লুইস এনরিকে। কিন্তু ম্যাচের ২৭ মিনিটেই পরিকল্পনা বদলাতে বাধ্য হন তিনি। চোট পেয়ে মাঠ ছাড়েন দেম্বেলে, তার বদলে নামেন গনসালো রামোস।
প্রথমার্ধের মাঝামাঝি সময়ে বাঁ পায়ে অস্বস্তি অনুভব করেন দেম্বেলে। পরে পা চেপে ধরে সরাসরি টানেল দিয়ে ড্রেসিংরুমে চলে যান তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পায়ের পেশিতে টান লেগেছে। চোট খুব গুরুতর নয় বলেই মনে করা হচ্ছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাকে তুলে নেওয়া হয়েছে।
তবু চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে এই ঘটনা পিএসজির জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দেম্বেলের চোট কতটা গুরুতর, তা জানতে আরও কিছুটা অপেক্ষা করতে হবে। তবে এমন অভিজ্ঞতা ফাইনালের আগে পিএসজি একেবারেই চাইছিল না।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!