সিলেট টেস্টে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনেও আধিপত্য ধরে রেখেছে বাংলাদেশ। প্রথম সেশনের মতো এই সেশনেও ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে টাইগার বোলাররা। বাবর আজম, সালমান, মোহাম্মদ রিজওয়ান ও হাসান আলী—সবাইকে হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। বলা যায়, সিলেট টেস্টে বোলিং দাপটে এখনও ম্যাচের নিয়ন্ত্রণে রয়েছে বাংলাদেশ।
দ্বিতীয় সেশনে ২৫ ওভার খেলে পাকিস্তান সংগ্রহ করে ১১০ রান। সবমিলিয়ে নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ২০৬ রানে চা-বিরতিতে যায় তারা। সর্বশেষ তাইজুল ইসলামের বলে মাত্র ১৩ রানে ফিরেন রিজওয়ান।
এর আগে নাহিদ রানার ভ্যারিয়েশনে বিভ্রান্ত হয়ে মিড-অনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাবর আজম। তিনি করেন ৬৮ রান। এরপর হাসান আলীও বেশি দূর যেতে পারেননি—তাইজুল ইসলামের বলে লং-অনে ক্যাচ দিয়ে আউট হন ১৮ রানে। দুই বারের চেষ্টায় দারুণ ক্যাচ নেন নাহিদ রানা।
সিলেট টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পরও লিটন কুমার দাসের সেঞ্চুরিতে ২৭৮ রান করে বাংলাদেশ। এরপর বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে এখন ম্যাচে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ।
বর্তমানে পাকিস্তান ২০৬ রানে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের চেয়ে ৭২ রানে পিছিয়ে রয়েছে। এখন পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই বাংলাদেশের দিকেই ঝুঁকে আছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!