সিলেট টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে চাপে ফেলেছেন তাসকিন আহমেদ। দিনের প্রথম সেশনেই জোড়া আঘাত হেনে সফরকারীদের ব্যাটিং লাইনআপে ধস নামান এই ডানহাতি পেসার।
সিলেটের উইকেটে প্রথম দিনে পেস ও স্পিন—দুই বিভাগেই বাংলাদেশি ব্যাটারদের বেশ ভুগিয়েছে পাকিস্তানের বোলাররা। ফলে স্বাগতিক বোলাররা কতটা সুবিধা পাবেন, তা নিয়ে কিছুটা সংশয় ছিল। তবে প্রথম দিনের শেষ বিকেলে মাত্র ৬ ওভার ব্যাট করে উইকেট না হারিয়ে ২১ রান তুলেছিল পাকিস্তান।
রোববার (১৭ মে) দ্বিতীয় দিনের খেলা শুরু হতেই সেই চিত্র বদলে দেন তাসকিন। নতুন বলে আগ্রাসী বোলিং করে দ্রুত দুই উইকেট তুলে নেন তিনি। তার নিয়ন্ত্রিত লাইন-লেংথ ও গতি পাকিস্তানি ব্যাটারদের চাপে ফেলে দেয়।
তাসকিনের এই জোড়া আঘাতে শুরুতেই ম্যাচে দারুণভাবে ফিরে আসে বাংলাদেশ। এখন বড় জুটির আশা করছে স্বাগতিকরা, যাতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখা যায়।
দলীয় ২২ রানে প্রথম এবং এক রানের ব্যবধানে আরেক উইকেট হারিয়েছে পাকিস্তান। সকালের সেশন থেকেই সফরকারীদের চাপে রাখার লক্ষ্যে তাসকিন ও শরিফুল ইসলাম ব্যাটারের চাপে রেখে বল করছিলেন।
ফলে উইকেট বেশ বেগ পেতে হয়নি তাদের। দিনের দ্বিতীয় ওভারের প্রথম বলেই তাসকিন ফেরালেন আব্দুল্লাহ ফজলকে।
মিরপুর টেস্টে অভিষেক ম্যাচ খেলতে নেমে দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করা এই ২৩ বছর বয়সী ওপেনারের ক্যাচের বামে ঝাঁপিয়ে তালুবন্দী করেছেন লিটন দাস। ব্যক্তিগত ৯ রানে ফজল ফিরলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!