দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে তৃতীয় শিরোপা এনে দিয়েছিলেন লিওনেল মেসি। তবে ২০২৬ বিশ্বকাপে তিনি খেলবেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি আর্জেন্টাইন অধিনায়ক।
তবে জাতীয় দল ও ক্লাব সতীর্থ রদ্রিগো দি পলের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে, ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে প্রস্তুতি নিচ্ছেন মেসি। গত কয়েক মাস ধরে নিয়মিত অনুশীলনের পাশাপাশি আলাদাভাবে নিজেদের প্রস্তুত করছেন এই দুই আর্জেন্টাইন তারকা।
আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়টিকে আরও রঙিন করতে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চান না মেসি। শারীরিকভাবে সেরা অবস্থানে পৌঁছাতে বিশেষ পরিকল্পনায় এগোচ্ছেন তিনি।
একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে দি পল বলেন, আমরা বিশ্বকাপের জন্যই প্রস্তুতি নিচ্ছি। গত দুই-তিন মাস ধরে ক্লাবের অনুশীলনের পাশাপাশি প্রতিদিন আলাদা অনুশীলন করছি। সেরা শারীরিক অবস্থায় পৌঁছাতে লিও এবং আমি নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিচ্ছি।
তিনি আরও বলেন, বিশ্বকাপের ভাবনা ছাড়া থাকা যায় না। ভয়, অনিশ্চয়তা ও রোমাঞ্চ নিয়েই দল ঘোষণার অপেক্ষায় আছি।
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে মেসির প্রস্তুতির খবর আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবু দি পলের মন্তব্যে মেসির বিশ্বকাপ খেলার সম্ভাবনা আরও জোরালো হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!