বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত নতুন এক পডকাস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সেখানে জাতীয় দলের টি–টোয়েন্টি অধিনায়ক লিটন দাস–কে জিজ্ঞেস করা হয়, বাংলাদেশের সেরা অধিনায়ক কাকে মনে করেন তিনি।
ভিডিওর একটি অংশে দেখা যায়, বিভিন্ন সাবেক ও বর্তমান অধিনায়কের নাম সামনে এলেও লিটন নিজের পছন্দের তালিকায় সবার ওপরে রেখেছেন নিজেকেই। আর তাতেই নতুন করে জমে উঠেছে ক্রিকেটভক্তদের আলোচনা।
পডকাস্টের ওই অংশে একে একে উঠে আসে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা এবং মেহেদী হাসান মিরাজ–এর নাম। তবে প্রতিবারই লিটনের উত্তর ছিল, “লিটন দাস”। ভিডিওতে তাঁর আত্মবিশ্বাসী অভিব্যক্তি ও হাস্যরসাত্মক ভঙ্গি নজর কাড়ে দর্শকদের।
এরপর থেকেই ফেসবুকজুড়ে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ এটিকে আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন—বাংলাদেশ ক্রিকেটে এখনো মাশরাফি কিংবা সাকিবের মতো সফল অধিনায়কদের ছাড়িয়ে যাওয়ার সময় আসেনি।
সম্প্রতি টি–টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের নেতৃত্ব পেয়েছেন লিটন। বিসিবি তাকে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কের দায়িত্ব দিয়েছে।
পডকাস্টের ভাইরাল হওয়া অংশটি নিয়ে সমর্থকদের আলোচনা এখনো থামেনি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!