সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান।   ছবি: সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। ঢাকার মিরপুরে প্রথম টেস্ট ১০৪ রানে জিতে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে নাজমুল হোসেনের দল।

শনিবার (১৬ মে) বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টটি ভোরবেলায় হালকা বৃষ্টির পর সময়মতো শুরু হচ্ছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। এর অর্থ, প্রথমে ব্যাট করতে নামছে বাংলাদেশ।

এই ম্যাচে টেস্ট ক্রিকেটে অভিষেক হচ্ছে তানজিদ হাসান তামিমের। ওপেনিংয়ে মাহমুদুল হাসানের সঙ্গে তিনি ব্যাটিং করবেন। আঙুলের চোটের কারণে ম্যাচে খেলাকে ঘিরে শঙ্কা থাকলেও মাহমুদুল শেষ পর্যন্ত একাদশে রয়েছেন।

এছাড়া একাদশে আরও একটি পরিবর্তন আছে। পেসার এবাদত হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। চোটের কারণে সাদমান ইসলাম এই ম্যাচে খেলতে পারছেন না।

বাংলাদেশের একাদশ

মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক) , মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং শরিফুল ইসলাম।

পাকিস্তানের একাদশ
আজান আওয়াইস, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, খুররম শাহজাদ, সাজিদ খান, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।

পাকিস্তান একাদশেও এসেছে ৩ পরিবর্তন। বাবর আজম, সাজিদ খান ও খুররম শেহজাদ একাদশে ফিরেছেন। বাদ পড়েছেন ইমাম উল হক, নোমান আলি ও শাহীন শাহ আফ্রিদি।