বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম আবারও ওয়ানডে দলে ফিরছেন—সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে ক্রিকেটপাড়ায়।
বিশেষ করে নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নাকি তাকে ফেরাতে আগ্রহী, এমন আলোচনা ছিল বেশ জোরালো। তবে শেষ পর্যন্ত সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মুশফিক নিজেই।
আজ (১৫ মে) সিলেটে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসে ওয়ানডেতে ফেরার বিষয়ে কথা বলেন এই উইকেটকিপার–ব্যাটসম্যান।
তিনি জানান, জাতীয় দলে ফেরার প্রস্তাব পেয়েছিলেন ঠিকই, তবে আপাতত ওয়ানডেতে ফেরার কোনো পরিকল্পনা নেই তার।
মুশফিক বলেন, ‘ওয়ানডেতে ফেরার পরিকল্পনা নেই, যদিও অফার এসেছিল। আমার মনে হয়, আমাদের ওয়ানডে দলটা এখন খুবই ব্যালেন্সড।’
গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেন মুশফিক। এরপর থেকে তিনি টেস্ট ক্রিকেটে মনোযোগ দিয়েছেন। ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত খেলছেন তিনি।
এক ফরম্যাটে খেলা ক্রিকেটারদের মানসিক চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন মুশফিক। বিশেষভাবে ধন্যবাদ জানান মুমিনুল হক ও তাইজুল ইসলামকে।
তিনি বলেন, ‘মুমিনুল-তাইজুলকে বিশেষ ধন্যবাদ দিতে চাই। আমি গত দুই বছর ধরে শুধু টেস্ট ফরম্যাটে খেলছি। আমি তাদের পেইনটা বুঝতে পারি। যখন তাদের হাসি দেখি, অন্যরকম ভালো লাগে।’
আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েও আশাবাদী মুশফিক। আগের চক্রের চেয়ে ভালো অবস্থানে থেকে শেষ করার লক্ষ্য তার। একই সঙ্গে ঘরের মাঠে যত বেশি সম্ভব পয়েন্ট আদায়ের প্রত্যাশাও ব্যক্ত করেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
মুশফিক বলেন, ‘টেস্ট সাইকেলটা আগেরবারের চেয়ে ভালো অবস্থানে শেষ করতে চাই। হোমে যতটা সম্ভব পয়েন্ট নিতে চাই।’
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!