মেজর লিগ সকারে (এমএলএস) নতুন ইতিহাস গড়েছেন কাভান সালিভান। ফিলাডেলফিয়া ইউনিয়নের এই তরুণ মিডফিল্ডার অরল্যান্ডো সিটির বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে জায়গা করে নিয়েছেন এমএলএস টিম অব দ্য ম্যাচডেতে।
ম্যাচটিতে নিজের এমএলএস ক্যারিয়ারের প্রথম গোল করেন ১৬ বছর বয়সী সালিভান। ১৬ বছর ৭ মাস ১৫ দিন বয়সে গোল করে তিনি লিগের ইতিহাসে অষ্টম কনিষ্ঠ গোলদাতার কীর্তি গড়েন।
শুধু গোলই নয়, ম্যাচে একটি অ্যাসিস্টও করেন এই মিডফিল্ডার। এর মাধ্যমে এমএলএস ইতিহাসে এক ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা দ্বিতীয় কনিষ্ঠ ফুটবলার হয়েছেন তিনি।
চলতি মৌসুমে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছেন সালিভান। এর মধ্যে চারটিতে ছিলেন শুরুর একাদশে। তবে অরল্যান্ডো সিটির বিপক্ষে গোল ও অ্যাসিস্ট করে এবারই সবচেয়ে বেশি আলোচনায় উঠে এলেন তিনি।
এদিকে এই তরুণ ফুটবলারের দিকে নজর রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনরও। কাভানের ভাই রোনান সালিভান ইতোমধ্যে অনূর্ধ্ব–২০ পর্যায়ে বাংলাদেশের হয়ে নজর কাড়েছেন। সবশেষ সাফ টুর্নামেন্টে তার আরেক ভাই ডেকলান সালিভানও বাংলাদেশের জার্সিতে অভিষেক করেছেন।
তাই সুযোগ তৈরি হলে ভবিষ্যতে কাভান সালিভানকেও জাতীয় দলে ভেড়ানোর চেষ্টা করতে পারে বাফুফে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!