জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা সুলতানাকে বিয়ে করেন। এর ১০ দিন পর তামিমার সাবেক স্বামী রাকিব মামলা করেন। ওই মামলায় অভিযোগ করা হয়, প্রথম স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা।
এ ঘটনায় করা মামলায় অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড হতে পারে নাসির হোসেনের। একই দণ্ডে দণ্ডিত হতে পারেন তার স্ত্রী তামিমা সুলতানাও।
এর মধ্যেই বৃহস্পতিবার রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তামিমা সুলতানা, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
স্ট্যাটাসে তিনি লেখেন, আমার স্বামীর বিনিময়ে আমি পুরো পৃথিবী ছেড়ে দিতে পারবো, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমার স্বামীকে আমি ছাড়তে পারবো না। কারণ আমার স্বামী আমার সম্মান রক্ষার্থে নিজের সম্মানের পরোয়া না করে পুরো পৃথিবীর সাথে একাই লড়াই করছে।
রাত ১১টার দিকে দেওয়া আরেকটি পোস্টে তিনি লেখেন, “নারীদের অসম্মান তো যে কেউ করতে পারে, সম্মান সেই দিতে পারে যে সম্মানী মায়ের সু-সন্তান। তোমার ব্যবহারই বলে দেবে তোমার পরিবারের পরিচয়।”
এদিকে মামলাটি ঘিরে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!