২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ফ্রান্স। তবে কোচ দিদিয়ের দেশমের ঘোষিত দলে সবচেয়ে বড় চমক রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গার অনুপস্থিতি। চোট ও অনিয়মিত খেলার কারণে এবার তাঁকে দলে রাখা হয়নি।
আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে বিশ্বকাপ। ২০১৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স এবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে টুর্নামেন্টে নামছে। লক্ষ্য তৃতীয় বিশ্বকাপ জেতা।
২০২২ বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স দলের সদস্য ছিলেন কামাভিঙ্গা। আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালেও বদলি হিসেবে খেলেছিলেন তিনি। তবে এবার তাঁকে বাদ দেওয়ার ব্যাখ্যায় দেশম বলেছেন, ‘এটা তার জন্য কঠিন একটি মৌসুম ছিল। সে কম খেলেছে, চোটেও ভুগেছে। খুব অল্প বয়সে সে আমাদের দলে এসেছিল। এখনো সে তরুণ খেলোয়াড়।’
দলের ভারসাম্যের কথা উল্লেখ করে ফ্রান্স কোচ বলেন, ‘আমাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণ—সব জায়গায় ভারসাম্য রাখতে হয়। তবু বুঝতে পারছি, এই সিদ্ধান্তে সে হতাশ।’
পিএসজির গোলরক্ষক লুকাস শেভালিয়েরও জায়গা পাননি দলে। সম্প্রতি ক্লাবের শুরুর একাদশে জায়গা হারানোয় তাঁর বাদ পড়া অনেকটাই অনুমেয় ছিল।
তবে আক্রমণভাগে তারকার ছড়াছড়ি ফ্রান্স দলে। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, মাইকেল ওলিসে, রায়ান চেরকি ও ম্যাগনেস আকালিউশদের নিয়ে গড়া আক্রমণভাগকে ইতিমধ্যেই টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী বলা হচ্ছে।
স্কোয়াড ঘোষণার পর দেশম বলেন, ‘আমাদের উচ্চাকাঙ্ক্ষা আছে। খেলোয়াড়দের মধ্যেও সেটা দেখতে চাই। তবে বিনয় হারানো যাবে না। আমরা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য রাখি, কিন্তু শুধু নিজেদের সেরা বললেই কিছু হয়ে যায় না।’
দেশমের দলে জায়গা পেয়েছেন ক্রিস্টাল প্যালেস ফরোয়ার্ড জাঁ–ফিলিপ মাতেতা। তার জায়গা করে দিতে বাদ পড়েছেন রানদাল কোলো মুয়ানি। এ ছাড়া লিগ আঁর মৌসুমসেরা খেলোয়াড়ের মনোনয়ন পাওয়া ফ্লোরিয়ান থাউভিনও জায়গা পাননি বিশ্বকাপ স্কোয়াডে।
প্রথমবারের মতো বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন গোলরক্ষক রবিন রিসার। লাঁসের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে সম্প্রতি ফরাসি লিগের সেরা গোলরক্ষকের পুরস্কারও জিতেছেন তিনি। যদিও জাতীয় দলে তিনি থাকবেন তৃতীয় গোলরক্ষকের ভূমিকায়। তাঁর ওপরে আছেন মাইক মাইনিয়ঁ ও ব্রিস সাম্বা।
গ্রুপ ‘আই’ তে থাকা ফ্রান্স আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ২২ জুন ইরাক এবং ২৬ জুন নরওয়ের মুখোমুখি হবে এমবাপ্পেরা।
এটাই ফ্রান্সের কোচ হিসেবে দিদিয়ের দেশমের শেষ টুর্নামেন্ট। ২০১২ সালে দায়িত্ব নেওয়ার পর তাঁর অধীনে ২০১৮ সালে বিশ্বকাপ জেতে ফ্রান্স। ২০২২ বিশ্বকাপেও দলকে তুলেছিলেন ফাইনালে।
ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াড
মাইক মাইনিয়ঁ (গোলরক্ষক), ব্রিস সাম্বা (গোলরক্ষক), রবিন রিসার (গোলরক্ষক)
লুকা দিনিয়ে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, জুল কুন্দে, ম্যাক্সাঁস লাক্রোয়া, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো, এনগোলো কান্তে, মানু কোনো, আদ্রিয়াঁ রাবিও, অরেলিয়াঁ চুয়ামেনি, ওয়ারেন জায়ারে-এমেরি,ম্যাগনেস আকালিউশ, ব্র্যাডলি বারকোলা, রায়ান চেরকি, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, জাঁ–ফিলিপ মাতেতা, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, মার্কোস থুরাম।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!