পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী সিলেট টেস্টের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। চোটের কারণে দ্বিতীয় ও শেষ টেস্টে ওপেনার সাদমান ইসলামের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। ঢাকা টেস্টে ১০৪ রানের জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা। আগামী ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান জাতীয় ক্রিকেট দল।
সিলেট টেস্ট সামনে রেখে দুই দলই অনুশীলনে ব্যস্ত। তবে বৃহস্পতিবার (১৪ মে) অনুশীলনের সময় ফের চোটে পড়েন সাদমান। জানা গেছে, ঢাকা টেস্টে ক্যাচ নিতে গিয়ে বুকে ব্যথা পেয়েছিলেন তিনি। সিলেটে ব্যাটিং অনুশীলনের সময় সেই চোট আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। কয়েকটি বল খেলার পরই মাঠ ছাড়তে বাধ্য হন এই বাঁহাতি ওপেনার।
বিসিবি সূত্র বলছে, চোটের কারণে সিলেট টেস্টে খেলা হচ্ছে না তার।
এদিকে বিকল্প হিসেবে ইতোমধ্যে দলে ডাকা হয়েছে জাকির হাসানকে। মূলত ব্যাকআপ ওপেনার হিসেবেই তাকে সিলেটে নেওয়া হয়েছে। তবে বিসিবি সূত্রের দাবি, শেষ টেস্টে অভিষেক হতে পারে তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমের।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!