ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চতুর্থ রাউন্ডে আলো ছড়ালেন বোলার ও ব্যাটসম্যানরা। বুধবার (১৩ মে) ঢাকার ছয় ভেন্যুতে অনুষ্ঠিত ম্যাচগুলোতে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ও ঢাকা লিওপার্ডস।
দিনের সবচেয়ে আলোচিত পারফরম্যান্স এসেছে মোহামেডানের পেসার মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরীর কাছ থেকে। বসুন্ধরা স্ট্রাইকার্সের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে একাই তুলে নেন ৬ উইকেট। তার বিধ্বংসী বোলিংয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে ১০ উইকেটের বড় জয় তুলে নেয় মোহামেডান। ম্যাচসেরাও হয়েছেন মৃত্যুঞ্জয়।
আবাহনীর জয়েও বড় অবদান রেখেছেন মাহফুজুর রহমান রাব্বি। রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে বল হাতে দারুণ নিয়ন্ত্রণ দেখিয়ে তিনি শিকার করেন ৫ উইকেট। তাঁর বোলিং নৈপুণ্যে সহজ জয় পায় আবাহনী।
অন্যদিকে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে বোলিং ঝড় তোলেন আলিস আল ইসলাম। ম্যাচে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন এই স্পিনার।
ব্যাট হাতে দিনের সেরা ইনিংস খেলেছেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের মাহফিজুল ইসলাম রবিন। লিজেন্ডস অব রূপগঞ্জের বোলারদের ওপর চড়াও হয়ে চার-ছক্কার বন্যা বইয়ে দেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত ১২৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রবিন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!