আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে সুইডেন জাতীয় ফুটবল দল। দলে জায়গা পেয়েছেন আর্সেনালের ফরোয়ার্ড ভিক্টর ইয়োকেরেশ এবং লিভারপুল তারকা আলেকজান্ডার ইসাক। তবে শেষ পর্যন্ত স্কোয়াডে জায়গা হয়নি দেজান কুলুসেভস্কি ও বার্সেলোনার তরুণ প্রতিভা রুনি বার্দঘজির।
কোচ গ্রাহাম পটার ঘোষিত দলে নিয়মিত জাতীয় দলে সুযোগ না পেলেও ক্লাব ফুটবলে আলো ছড়ানো বার্দঘজিকে বাদ দেওয়া হয়েছে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬ ম্যাচে ২ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন এই তরুণ ফুটবলার। স্কোয়াডে সুযোগ না পেয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তাও দিয়েছেন তিনি।
অন্যদিকে বার্সেলোনা কোচ হানসি ফ্লিক সম্প্রতি বার্দঘজির প্রশংসা করে তাকে ‘অসাধারণ প্রতিভাবান’ ফুটবলার হিসেবে উল্লেখ করেন। ফ্লিক জানান, বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলতে খেলতে বার্দঘজি আরও পরিণত হচ্ছেন।
চোটের কারণে কঠিন মৌসুম কাটিয়েছেন ইসাকও। লিভারপুলের হয়ে সীমিত ম্যাচ খেললেও তাকে পূর্ণ ফিট অবস্থায় পেতে আশাবাদী কোচ পটার। অন্যদিকে হাঁটুর চোটে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকায় স্কোয়াডে জায়গা হারিয়েছেন কুলুসেভস্কি।
বিশ্বকাপ বাছাইপর্বে ব্যর্থ হওয়ার পর প্লে-অফ খেলে মূল পর্বে জায়গা নিশ্চিত করে সুইডেন। প্লে-অফে ইউক্রেন জাতীয় ফুটবল দল ও পোল্যান্ড জাতীয় ফুটবল দলকে হারিয়ে টিকিট নিশ্চিত করে তারা।
গ্রুপ ‘এফ’-এ থাকা সুইডেন বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৪ জুন তিউনিসিয়া জাতীয় ফুটবল দলের বিপক্ষে। এরপর তারা খেলবে নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দল ও জাপান জাতীয় ফুটবল দলের বিপক্ষে।
সুইডেনের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার:
ভিক্টর জোহানসন, ক্রিস্টোফার নর্ডফেল্ট, জেকব উইডেল জেটারস্ট্রম।
ডিফেন্ডার:
ভিক্টর লিন্ডেলফ, ড্যানিয়েল সভেনসন, এমিল হোম, আইজ্যাক হিয়েন, গুস্তাফ লেগারবিল্কে, হ্যালমার একডাল, গ্যাব্রিয়েল গুডমুন্ডসন, এরিক স্মিথ, কার্ল স্টারফেল্ট, এলিয়ট স্ট্রাউড।
মিডফিল্ডার:
লুকাস বার্গভাল, ইয়াসিন আয়রি, জেস্পার কার্লস্ট্রম, মাত্তিয়াস সভানবার্গ, কেন সেমা, বেসফোর্ট জেনেলি, তাহা আলি।
ফরোয়ার্ড:
ভিক্টর ইয়োকেরেশ, আলেকজান্ডার ইসাক, অ্যান্থনি এলাঙ্গা, বেঞ্জামিন নাইগ্রেন, গুস্তাফ নিলসন, আলেকজান্ডার বার্নহার্ডসন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!