পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ১০৪ রানের দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। ঐতিহাসিক এই জয়ে শুধু টাইগার শিবিরেই উচ্ছ্বাস নয়, খুশির কারণ তৈরি হয়েছে ভারতের জন্যও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকায় এক ধাপ এগিয়ে এখন পাঁচ নম্বরে উঠে এসেছে ভারত।
বাংলাদেশের কাছে হেরে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। তারা নেমে গেছে সপ্তম স্থানে। অন্যদিকে, বাংলাদেশ উঠে এসেছে অষ্টম থেকে ষষ্ঠ স্থানে। ফলে পয়েন্ট তালিকায় নতুন সমীকরণ তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ার তিন দলের মধ্যে।
বর্তমানে ডব্লিউটিসি তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। আট টেস্ট শেষে প্যাট কামিন্সের দলের পয়েন্ট শতাংশ ৮৭.৫০। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড, তিন টেস্টে যাদের পয়েন্ট শতাংশ ৭৭.৭৮। চার টেস্ট শেষে ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
দুই ম্যাচে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে শ্রীলঙ্কা। তাদের পরই ভারতের অবস্থান। নয় টেস্ট শেষে শুভমান গিলদের পয়েন্ট শতাংশ ৪৮.১৫।
পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের পয়েন্ট শতাংশ এখন ৪৪.৪৪। তিন টেস্ট শেষে এই অর্জনে নাজমুল হোসেন শান্তর দল উঠে এসেছে ষষ্ঠ স্থানে।
অন্যদিকে, দুই ধাপ পিছিয়ে পাকিস্তান এখন সাত নম্বরে। তিন টেস্ট শেষে শান মাসুদের দলের পয়েন্ট শতাংশ ৩৩.৩৩। বাংলাদেশের জয়ে এক ধাপ পিছিয়েছে ইংল্যান্ডও। বেন স্টোকসের দল ১০ টেস্ট শেষে ৩১.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে এখন অষ্টম স্থানে।
তালিকার শেষ দিকে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আট টেস্ট শেষে ক্যারিবীয়দের পয়েন্ট শতাংশ মাত্র ৪.১৭।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতিটি টেস্ট জয়ের জন্য দল পায় ১২ পয়েন্ট। ম্যাচ ড্র হলে দুই দলই পায় ৪ পয়েন্ট করে। সম্ভাব্য সর্বোচ্চ পয়েন্টের তুলনায় অর্জিত পয়েন্টের হার হিসাব করেই নির্ধারণ করা হয় পয়েন্ট শতাংশ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!