তাসকিন ও অধিনায়ক শান্ত।
তাসকিন ও অধিনায়ক শান্ত।   ছবি: বিসিবি

পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে প্রথম ওভারের শেষ বলে উইকেট পেলেন তাসকিন। ওপেনার ইমাম–উল–হককে উইকেটকিপার লিটন দাসের ক্যাচে পরিণত করেন এ পেসার।

ক্রিজে নতুন ব্যাটসম্যান আব্দুল্লাহ ফজল। অন্য প্রান্তে ১ রানে অপরাজিত আজান আওয়াই

এর আগে ৭০.৩ ওভারে ইনিংসের ঘোষনা দেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

জবাবে ব্যাট করতে নেমে তাসকিনের প্রথম ওভারে উইকেট কিপার লিটনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন ওপেনার ইমামুল হক।

এর আগে পঞ্চম ও শেষ দিনে জয়ের তাড়নায় পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ২৪০ রানে ৯ উইকেট পড়তেই দ্বিতীয় ইনিংস ঘোষণা করে টাইগাররা। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ২৭ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে তাদের পক্ষে শান্ত ৮৭ এবং মুমিনুল হক ৫৬ রান করেন। পাকিস্তানের হাসান আলি ও নোমান আলি নেন ৩টি করে উইকেট।