বাংলাদেশ - অস্ট্রেলিয়া সিরিজে থাকছে  চাইনিজ স্পন্সর চেরি
বাংলাদেশ - অস্ট্রেলিয়া সিরিজে থাকছে চাইনিজ স্পন্সর চেরি   ছবি: আরটিএনএন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে নতুন অংশীদারত্বে যুক্ত হচ্ছে চীনের অটোমোবাইল ব্র্যান্ড চেরি । আসন্ন বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে ‘মোস্ট ভ্যালুয়েবল বাংলাদেশ প্লেয়ার’ পুরস্কারের অংশীদার হিসেবে থাকছে প্রতিষ্ঠানটি।

এ উপলক্ষে  মঙ্গলবার (১২মে) রাজধানীর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া ব্লকে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুপুর ১২টায় স্টেডিয়ামের প্রেস কনফারেন্স এরিয়ায় এই সাইনিং সেরিমনি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিসিবি ও চেরির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে এই অংশীদারত্বকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে বিসিবি। সিরিজ চলাকালে বাংলাদেশের সেরা পারফরমার ক্রিকেটারকে ‘মোস্ট ভ্যালুয়েবল বাংলাদেশ প্লেয়ার’ হিসেবে পুরস্কৃত করা হবে।

তবে অনুষ্ঠান কাভারের ক্ষেত্রে কিছু বিধিনিষেধও দিয়েছে বিসিবি। শুধুমাত্র বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের জন্য ইস্যু করা বৈধ মিডিয়া অ্যাক্রেডিটেশন কার্ডধারীরা এই অনুষ্ঠান কাভার করতে পারবেন বলে জানানো হয়েছে।