হামের প্রকোপে একাধিক শিশুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, শিশুর হাসিতে যে পৃথিবী প্রাণবন্ত থাকে, সেই পৃথিবীর অনেক আলো হামের কারণে নিভে গেছে। তিনি নিহত শিশুদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
ক্রিকেট মাঠের বাইরে সামাজিক ও মানবিক নানা ইস্যুতে প্রায়ই কথা বলতে দেখা যায় এই তারকা ক্রিকেটারকে। এবারও শিশু মৃত্যুর ঘটনায় তার এমন আবেগঘন প্রতিক্রিয়া ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
বর্তমানে সাকিব আল হাসান দেশের বাইরে অবস্থান করছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি দীর্ঘদিন ধরে দেশে ফিরেননি।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!