ক্যাম্প ন্যুতে উৎসবের আবহ এখনো থামেনি, থামার কথাও নয়। শিরোপা জয়ের পর আনন্দ যেন নতুন করে বিস্তৃত হচ্ছে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে শুধু লা লিগার শিরোপাই নয়, বড় অঙ্কের আর্থিক পুরস্কারও নিশ্চিত করেছে বার্সালোনা।
১০ মে (রবিবার) রাতে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ২–০ গোলে হারিয়ে ২৯তম লা লিগা ট্রফি জেতে কাতালান ক্লাবটি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে যায় বার্সেলোনা। নবম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন মার্কাস র্যাশফোর্ড। এরপর প্রথমার্ধের ১৭তম মিনিটে দানি ওলমোর অ্যাসিস্ট থেকে গোল করেন ফেরান তোরেস।
এই জয়ে টানা দ্বিতীয় ও চার বছরে তৃতীয়বারের মতো লা লিগা চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা। শিরোপার সঙ্গে বড় অঙ্কের আর্থিক পুরস্কারও পাচ্ছে তারা, যা মূলত টেলিভিশন স্বত্ব থেকে লিগ চ্যাম্পিয়নদের জন্য বরাদ্দ করা হয়।
যদিও নির্দিষ্ট অঙ্ক এখনো নিশ্চিত নয়, ধারণা করা হচ্ছে এবার বার্সেলোনা পেতে পারে প্রায় ৬ কোটি থেকে ৯ কোটি ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৬৫ কোটি থেকে ১৩০০ কোটি টাকা।
এর আগে ২০২২–২৩ মৌসুমে ক্লাবটি পেয়েছিল ৬ কোটি ১০ লাখ ইউরোর কিছু বেশি। সেই তুলনায় এবার অর্থের পরিমাণ আরও বাড়তে পারে, কারণ টেলিভিশন স্বত্বের বাজারমূল্য আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে।
জানা গেছে, এই অর্থের একটি বড় অংশ ব্যয় করা হতে পারে নবনির্মিত ক্যাম্প ন্যুর সংস্কার কাজে। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ থেকেও আলাদা আয় যুক্ত হবে ক্লাবের রাজস্বে। তবে সব মিলিয়ে লা লিগা জয়ের আর্থিক পুরস্কারই এবার সবচেয়ে বড় সাফল্য হিসেবে ধরা হচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!