ঢাকা টেস্টের মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ দল পৌঁছেছে ২ উইকেট হারিয়ে ৯৩ রানে। দিনের শুরুতে কিছুটা সতর্ক ব্যাটিংয়ের পর ধীরে ধীরে রান তুলতে থাকে স্বাগতিকরা। তবে দুই ওপেনার সাদমান ও জয়ের বিদায়ের পর চাপ তৈরি হলেও ইনিংস সামলাচ্ছেন অভিজ্ঞ মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
চতুর্থ দিনের শুরুতে ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। দিনের দ্বিতীয় বলে চার হাঁকালেও দেখে-শুনেই খেলছিলেন দুই ওপেনার। কিন্তু আব্বাস আফ্রিদির কাছে পরাস্থ হন জয়। ব্যক্তিগত ৪ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। রিভিউ নিয়েও হয়নি কোনো ফায়দা।
আর ইনিংসের ১১তম ওভারে সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার সাদমান ইসলাম। এবার ঘাতক হাসান আলি। তার করা বলে ব্যক্তিগত ১০ রানে স্লিপে ক্যাচ তুলে নেন বাংলাদেশি এই ওপেনার। ফলে ২৩ রানে ই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ।
লাঞ্চ বিরতিতে স্কোর বোর্ডে বাংলাদেশের অবস্থান ২ উইকেটে ৯৩রান, যেখানে এই দুই ব্যাটার অপরাজিত থেকে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এই দুই ব্যাটার মিলে গড়েছেন অপ্রতিরোধ্য ৭০ রানের জুটি। ৮২ বলে ৩৭ রানে মুমিনুল ও ৫৭ বলে ৩৪ রানে শান্ত অপরাজিত রয়েছেন।
আর পাকিস্তানের হয়ে একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ আব্বাস ও হাসান আলি।
শুরুতে প্রতিপক্ষ বোলাররা নিয়ন্ত্রিত লাইন-লেংথে চাপ তৈরি করলেও শেষ দিকে কিছুটা স্থিতিশীলতা ফেরে বাংলাদেশের ইনিংসে।
দ্বিতীয় সেশনে মুমিনুল ও শান্তর পার্টনারশিপই এখন ম্যাচের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। দর্শকদের চোখ এখন এই জুটির ওপর—দলকে বড় সংগ্রহের পথে কতটা এগিয়ে নিতে পারেন তারা, সেটিই দেখার বিষয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!