পাকিস্তান ও বাংলাদেশ সফরকে সামনে রেখে তিন সংস্করণের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। প্রত্যাশিতভাবেই দলে নেই পেস আক্রমণের তিন অভিজ্ঞ মুখ মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড। তিন সিরিজেই অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।
মে-জুনে পাকিস্তানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এরপর বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দলটি। বর্তমানে আইপিএলে ব্যস্ত মার্শই সব দলের অধিনায়ক।
তিন দলে নতুন মুখও রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন অলি পেকে, লিয়াম স্কট ও জোয়েল ডেভিস। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে আছেন শুধু পেকে। বাংলাদেশ সফরের ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন স্কট, আর টি-টোয়েন্টি দলে জায়গা হয়েছে ডেভিসের।
ফাস্ট বোলার বিলি স্ট্যানলেক ও রাইলি মেরিডিথও ফিরেছেন ওয়ানডে দলে। তবে বাংলাদেশ সফরের ওয়ানডে দলে থাকছেন না তাঁরা। আইপিএলের প্লে-অফে খেলার কারণে ট্রাভিস হেড, কুপার কনলি, বেন ডোয়ার্শুইস ও জেভিয়ার বার্টলেট পরে দলের সঙ্গে যোগ দেবেন। বাংলাদেশ সফরের ওয়ানডে দলে তাঁরা জায়গা নিয়েছেন পেকে, স্ট্যানলেক, মেরিডিথ ও ম্যাট শর্টের পরিবর্তে।
ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়া গ্লেন ম্যাক্সওয়েল টি-টোয়েন্টি দলেও জায়গা পাননি।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সুযোগ পেয়েছেন নতুনরা। লিয়াম স্কট হয়েছেন এবারের বর্ষসেরা শেফিল্ড শিল্ড ক্রিকেটার। বিগ ব্যাশ লিগে জোয়েল ডেভিস ছিলেন ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’। আর অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার পর ‘এ’ দলেও খেলেছেন অলি পেকে।
৩০ মে শুরু হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ ২ ও ৪ জুন। এরপর বাংলাদেশ সফরে ৯ জুন প্রথম ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। পরের দুটি ম্যাচ ১১ ও ১৪ জুন। মিরপুরে ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, ম্যাচগুলো ১৭, ১৯ ও ২১ জুন।
পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল
মিচেল মার্শ (অধিনায়ক), অ্যালেক্স কেরি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, ম্যাথু কুহনেমান, মার্নাস লাবুশেন, রাইলি মেরিডিথ, অলি পেকে, ম্যাথু রেনশ, তানভীর সংঘ, লিয়াম স্কট, ম্যাট শর্ট, বিলি স্ট্যানলেক ও অ্যাডাম জাম্পা।
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেরি, কুপার কনলি, বেন ডোয়ার্শুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেমান, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, তানভীর সংঘ, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুহনেমান, রাইলি মেরিডিথ, জশ ফিলিপ, ম্যাথু রেনশ ও অ্যাডাম জাম্পা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!