জাতীয় সাইক্লিংয়ে রানার আপ বিজিবি
জাতীয় সাইক্লিংয়ে রানার আপ বিজিবি।   ছবি: আরটিএনএন

‘৪৫তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা-২০২৬’-এ দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাইক্লিং দল। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সাইক্লিং দল।

গত ০৭ মে থেকে জাতীয় স্টেডিয়াম ও পূর্বাচল ৩০০ ফিট এলাকায় শুরু হওয়া তিনদিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসারসহ মোট ২২টি দল অংশ নেয়।

প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী সাইক্লিং দল ১২টি স্বর্ণ, ০৮টি রৌপ্য ও ০৩টি তাম্র পদক জিতে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে। অন্যদিকে বিজিবি সাইক্লিং দল ০৬টি স্বর্ণ, ০৭টি রৌপ্য ও ০৩টি তাম্র পদক অর্জন করে রানার আপ হয়।

প্রথম দিন ০২টি রোড ইভেন্ট ও ০৪টি ট্র্যাক ইভেন্টসহ মোট ০৬টি ইভেন্টে বিজিবির ১০ জন খেলোয়াড় অংশ নিয়ে ০২টি স্বর্ণ ও ০২টি রৌপ্য পদক অর্জন করেন।

দ্বিতীয় দিন অনুষ্ঠিত ০২টি রোড ইভেন্ট ও ০৬টি ট্র্যাক ইভেন্টে বিজিবির ১৪ জন খেলোয়াড় অংশ নিয়ে ০১টি স্বর্ণ, ০৩টি রৌপ্য ও ০২টি তাম্র পদক জিতে নেয়।

সমাপনী দিনে ০২টি রোড ইভেন্ট ও ০৪টি ট্র্যাক ইভেন্টসহ মোট ০৬টি ইভেন্টে বিজিবির ২০ জন সাইক্লিস্ট অংশগ্রহণ করে আরও ০২টি স্বর্ণ, ০৩টি রৌপ্য ও ০১টি তাম্র পদক অর্জন করেন।

টানা তিনদিনের প্রতিযোগিতায় বিজিবি সাইক্লিং দলের এই সাফল্য ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।