ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে যাচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। নতুন চুক্তি হলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল দলের দায়িত্বে থাকবেন এই ইতালিয়ান কোচ।
গত বৃহস্পতিবার (৭মে) সিবিএফ জানিয়েছে, চুক্তি নবায়ন নিয়ে আনচেলত্তির সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়েছে। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।
গত বছরের মে মাসে ব্রাজিল দলের দায়িত্ব নেন আনচেলত্তি। তাঁর অধীনেই ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হবে বিশ্বকাপের আসর।
৬৬ বছর বয়সী আনচেলত্তি এর আগে রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও চেলসির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। কোচ হিসেবে সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়নস লিগ জয়ের রেকর্ডও আছে তাঁর।
ফোর্তালেজায় অনুষ্ঠিত ‘ফুটপ্রো এক্সপো’ সম্মেলনে সিবিএফ সভাপতি সামির জাউদ বলেন, বিশ্বকাপ শুরুর আগেই আনচেলত্তির নতুন চুক্তির ঘোষণা দেওয়া হবে বলে তিনি আশাবাদী। তাঁর ভাষ্য, সিবিএফ ও আনচেলত্তির আইনজীবীরা নতুন চুক্তির বিভিন্ন দিক নিয়ে কাজ করছেন।
বিশ্বকাপের পরও ব্রাজিল দলের দায়িত্বে থাকতে আগ্রহের কথাও এর আগে একাধিকবার জানিয়েছেন আনচেলত্তি।
আগামী ১৮ মে রিও ডি জেনিরোতে বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা করবেন আনচেলত্তি। এরপর ৩১ মে মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!