অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দারুণ এক সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে এগিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে দায়িত্বশীল ইনিংস খেলেন শান্ত। তবে শতক পূরণের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি, সেঞ্চুরির ঠিক পরের বলেই এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে ফিরতে হয়েছে তাকে।
ধীর সূচনার পর মধ্য ওভারে বাংলাদেশের ইনিংসের হাল ধরেন শান্ত। একপ্রান্ত আগলে রেখে নিয়মিত বিরতিতে বাউন্ডারি হাঁকিয়ে এগিয়ে নেন দলকে। তাঁর ব্যাটে আসে ১৩০ বলে ১০১ রান, ইনিংসে ছিল ১২টি চার ও ২টি ছক্কা। সেঞ্চুরি পূরণের পরপরই পাকিস্তানি পেসারদের আব্বাসের করা বলে এলবিডব্লিউর শিকার হন বাংলাদেশ অধিনায়ক।
শান্তর বিদায়ের আগে গুরুত্বপূর্ণ জুটি গড়েন মমিনুল হক ও সাদমান ইসলামর সঙ্গে। মমিনুল করেন ৬৪* রান, আর সাদমানের ব্যাট থেকে আসে ১৩ রান। শেষদিকে দ্রুত কিছু রান যোগ হওয়ায় ৫২.২ ওভারে ২০১ রানে পৌঁছে যায় বাংলাদেশ।
পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ আব্বাস। নিয়ন্ত্রিত বোলিংয়ে তিনি তুলে নেন ৫ উইকেট। এছাড়া শাহীন আফ্রিদি ও হাসান আলী নেন একটি করে উইকেট।
শান্তর সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ লড়াই করার মতো সংগ্রহ পেলেও, শতকের পরের বলেই তাঁর বিদায় আক্ষেপ বাড়াবে সমর্থকদের। কারণ, অধিনায়ক আরও কিছুক্ষণ টিকে থাকলে বাংলাদেশের সংগ্রহটা আরও বড় হতে পারত।
এখনও পর্যন্ত অভিজ্ঞ মুশিফিকুর রহিম, লিটন দাসের মতন ব্যাটার অপরাজিত আছে। তাদের সামর্থ্যে ভর করে বড় রান সংগ্রহ করতে পারে বাংলাদেশ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!