বাংলাদেশের ক্রিকেটে দুর্নীতি দমনে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইন্টেগ্রিটি ইউনিট (আইইউ)। দুর্নীতিবিরোধী বিধিমালার বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগে চারজনকে অভিযুক্ত করা হয়েছে। একই সঙ্গে একজনকে ‘এক্সক্লুডেড পারসন’ ঘোষণা করে বিশ্বব্যাপী সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) এক বিবৃতিতে বিসিবি আইইউর স্বাধীন চেয়ারম্যান অ্যালেক্স মার্শাল এসব তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত চারজনকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগের জবাব দিতে তাঁদের ১৪ দিন সময় দেওয়া হয়েছে। তাঁরা অভিযোগ স্বীকার করে নির্ধারিত শাস্তি মেনে নিতে পারবেন, অথবা ট্রাইব্যুনালে শুনানির আবেদন করতে পারবেন।
বিসিবি জানায়, ‘এক্সক্লুডেড পারসন’ ঘোষিত ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্রিকেটে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অকাট্য প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে ম্যাচ পাতানো, বিদেশি বুকিদের সঙ্গে যোগাযোগ ও অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে। এ কারণে তাঁকে বিশ্বব্যাপী সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে।
২০২৫ সালের নভেম্বরে বিসিবির ইন্টেগ্রিটি ইউনিট গঠনের পর এটিই প্রথম কোনো তদন্তের নিষ্পত্তি বলে জানিয়েছে সংস্থাটি। বর্তমানে আরও কয়েকটি অভিযোগ তদন্তাধীন রয়েছে এবং আগামী সপ্তাহ ও মাসগুলোতে নতুন অভিযোগ আনা হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
বিবৃতিতে অ্যালেক্স মার্শাল বলেন, বিসিবির ইন্টেগ্রিটি ইউনিট শুধু খেলোয়াড়দের নয়, ক্রিকেটে বাজি ও ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত নেপথ্যের ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে। অভিযুক্ত ও নিষিদ্ধ ব্যক্তিদের মধ্যে রয়েছেন একজন দলমালিক, কয়েকজন দল ব্যবস্থাপক, একজন জ্যেষ্ঠ সমন্বয়ক ও একজন খেলোয়াড়।
তিনি আরও বলেন, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা দুর্নীতিমুক্ত ও সৎ ক্রিকেট প্রত্যাশা করেন। সেই লক্ষ্যেই কাজ করছে বিসিবির ইন্টেগ্রিটি ইউনিট। দুর্নীতির প্রস্তাব ও সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করা খেলোয়াড় ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
বিসিবির দাবি, ক্রিকেট অঙ্গনের ভেতর থেকে এখন আরও বেশি মানুষ দুর্নীতির তথ্য জানাতে এগিয়ে আসছেন। সংস্থাটির পেশাদারত্ব, গোপনীয়তা রক্ষা এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণেই এই আস্থা তৈরি হয়েছে বলে মনে করছে তারা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!