ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে ঝড় তুলেছেন সামিউন বশির রাতুল। তরুণ এই অলরাউন্ডারের বিধ্বংসী ইনিংসে ভর করে বড় সংগ্রহ পেয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জ। বসুন্ধরা স্ট্রাইকার্সের বিপক্ষে বিকেএসপির ৩ নম্বর মাঠে মাত্র ৭০ বলে অপরাজিত ১১৬ রান করেছেন রাতুল।
অষ্টম ব্যাটার হিসেবে আহমেদ শরীফ ফিরে যাওয়ার সময়ও ৬৯ রানে অপরাজিত ছিলেন রাতুল। তখন সেঞ্চুরি যেন অনেক দূরের পথ। কিন্তু শেষের ঝড়ে সেটিকেই বাস্তবে রূপ দেন তিনি। ৬ চার ও ১০ ছক্কায় সাজানো ইনিংসটি লিস্ট ‘এ’ ক্রিকেট তো বটেই, স্বীকৃত ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরি।
রাতুলের ঝোড়ো ব্যাটিংয়ে ৮ উইকেটে ৩৫৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় রূপগঞ্জ। দলের হয়ে আইচ মোল্লা ৭১ বলে ৬২ এবং তানবীর হায়দার ৫১ বলে ৫৬ রান করেন। শেষ দিকে মাসুম খান টুটুলের ২১ বলে অপরাজিত ৩৫ রানের ক্যামিও ইনিংসকে আরও বড় করে দেয়।
লিগের প্রথম রাউন্ডেই সেঞ্চুরির খুব কাছে গিয়েও থেমে যেতে হয়েছিল রূপগঞ্জের আরেক ব্যাটার আশিকুর রহমান শিবলিকে। সেদিন ৯৯ রানে অপরাজিত ছিলেন তরুণ ওপেনার। এবার অবশ্য রূপগঞ্জের হয়েই এলো চলতি আসরের প্রথম সেঞ্চুরি।
২৮তম ওভারে আইচ মোল্লা আউট হওয়ার পর সাত নম্বরে ব্যাট করতে নামেন রাতুল। এরপর তার ঝড়েই বদলে যায় ম্যাচের চিত্র। ইনিংসের শেষ ১৩৬ বলে রূপগঞ্জ তোলে ১৮৮ রান, যার বড় অংশই আসে রাতুলের ব্যাট থেকে।
শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন রাতুল। ২ চার ও ৫ ছক্কায় ৩৭ বলে তুলে নেন ফিফটি। এরপর আরও ভয়ংকর হয়ে ওঠেন তিনি। পরের পঞ্চাশ রান আসে মাত্র ২৭ বলে।
নবম উইকেটে মাসুম খান টুটুলকে নিয়ে ৪৬ বলে অবিচ্ছিন্ন ৮৫ রানের জুটি গড়েন রাতুল। তাদের এই ঝড়ো জুটিতেই চলতি ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ পায় লেজেন্ডস অব রূপগঞ্জ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!