আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সে আলোচনায় থাকা ১৫ বছর বয়সী ব্যাটসম্যান বৈভব সূর্যবংশীকে ঘিরে এবার উঠেছে ভিন্ন বিতর্ক। কর্ণাটকের এক সমাজকর্মী দাবি করেছেন, এত অল্প বয়সে তাকে পেশাদার টি–টোয়েন্টি লিগে খেলানো ‘শিশুশ্রম’-এর শামিল।
সমাজকর্মী সি এম শিবকুমার নায়েক অভিযোগ করে বলেছেন, সূর্যবংশীর অংশগ্রহণ শিশু অধিকার ও শিশুশ্রম আইন লঙ্ঘনের পর্যায়ে পড়ে। তিনি এ বিষয়ে এফআইআর দায়ের বা আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন। তাঁর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে শিবকুমার বলেন, আইপিএলের মতো উচ্চ পর্যায়ের বাণিজ্যিক ক্রিকেটে একজন অপ্রাপ্তবয়স্ক কিশোরকে খেলানো উচিত নয়। তার দাবি, এই বয়সে সূর্যবংশীর পড়াশোনা ও স্কুলে থাকা উচিত ছিল। তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি তরুণদের জন্য একটি “ভুল বার্তা” দিচ্ছে।
তিনি সরাসরি দল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তবে মাঠের পারফরম্যান্সে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু সূর্যবংশী। ২০২৫ সালের এপ্রিলে মাত্র ১৪ বছর ২৩ দিন বয়সে আইপিএলে অভিষেক ঘটে তার। এরপর থেকে ধারাবাহিকভাবে নজর কাড়ছেন এই তরুণ ব্যাটসম্যান।
চলতি দুই আসর মিলিয়ে ১৭ ম্যাচে করেছেন ৬৫৬ রান, গড় ৩৮.৫৯ এবং স্ট্রাইক রেট ২২৪.৬৬। রয়েছে দুটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি।
২০২৫ সালে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতকগুলোর একটির মালিক হন তিনি।
২০২৬ মৌসুমেও ধারাবাহিকতা বজায় রেখে সানরাইজেজ হায়দ্রাবাদের বিপক্ষে ৩৭ বলে ১০৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
চলতি বছরে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করেন সূর্যবংশী। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৮০ বলে ১৭৫ রানের ইনিংস খেলে দলকে শিরোপা জেতান।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি ২০২০ সালে ঘোষণা করে যে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিতে খেলোয়াড়ের ন্যূনতম বয়স ১৫ বছর হতে হবে। তবে এই নিয়ম মূলত আন্তর্জাতিক ও অনূর্ধ্ব–১৯ ক্রিকেটের ক্ষেত্রে প্রযোজ্য। ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগের ক্ষেত্রে এটি বাধ্যতামূলক নয়।
ফলে আইপিএলে সূর্যবংশীর অংশগ্রহণ নিয়ে আইনগত প্রশ্ন থাকলেও, ক্রিকেটের বর্তমান কাঠামোয় সেটি সরাসরি নিষিদ্ধ নয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!