মৌসুমের শেষ সময়ে এসে মাঠের পারফরম্যান্সের চেয়ে ড্রেসিংরুমের অস্থিরতা নিয়েই বেশি আলোচনায় রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, অনুশীলনে উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়েছেন দলের দুই মিডফিল্ডার ফেদেরিকো ভালভের্দে ও ওরেলিয়াঁ চুয়ামেনি।
প্রতিবেদন অনুযায়ী, ভ্যালদেবেবাসে রিয়ালের অনুশীলন সেশনে একটি সাধারণ ফাউলকে কেন্দ্র করে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে তারা ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। বিষয়টি লকার রুম পর্যন্ত গড়ায়। সতীর্থরা পরিস্থিতি সামাল দিলেও দলের ভেতরের অস্থিরতা এখন আর গোপন নেই।
এর আগে অনুশীলনে আন্তোনিও রুডিগার ও আলভারো কারেরাসের মধ্যেও ঝামেলার খবর সামনে আসে। গুঞ্জন ওঠে, রুডিগার নাকি কারেরাসকে থাপ্পড় মেরেছিলেন। যদিও রুডিগারের নাম সরাসরি উল্লেখ করেননি কারেরাস। তবে মঙ্গলবার (৫মে) এক সতীর্থের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা স্বীকার করেছেন তিনি।
দলের অস্থিরতায় নতুন করে আলোচনায় এসেছেন কিলিয়ান এমবাপে। কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, ফরাসি তারকা বর্তমানে বেশ অসন্তুষ্ট ও খিটখিটে মেজাজে আছেন। কোচ জাবি আলোনসো কে বরখাস্তের ঘটনায় তিনি এখনও ক্ষুব্ধ বলেও দাবি করা হচ্ছে।
এমবাপের আচরণে দলের ভেতরে অসন্তোষ তৈরি হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে সপ্তাহের শুরুতে তাঁর নেওয়া বিরতি নিয়ে সতীর্থদের একাংশ বিরক্ত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, কয়েকজন খেলোয়াড় একে অপরের সঙ্গে কথাবার্তাও বন্ধ রেখেছেন বলে জানা গেছে।
এমন পরিস্থিতির মধ্যেই আগামী রবিবার এল ক্লাসিকোতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সালোনা । ম্যাচটিতে এক পয়েন্ট পেলেই লা লিগার শিরোপা নিশ্চিত করবে কাতালান ক্লাবটি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!