বাংলাদেশ সফরের প্রস্তুতি হিসেবে পাকিস্তানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। আগামী ৩০ মে রাওয়ালপিন্ডিতে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের এই দ্বিপাক্ষিক সিরিজ।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সূচি অনুযায়ী, ২৩ মে ইসলামাবাদে পৌঁছাবে অস্ট্রেলিয়া দল। সিরিজের প্রথম ওয়ানডে হবে ৩০ মে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। এরপর সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দ্বিতীয় ওয়ানডে ২ জুন এবং শেষ ম্যাচ ৪ জুন।
২০২২ সালের পর এটিই পাকিস্তানে অস্ট্রেলিয়ার প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। সেই সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছিল তারা।
যদিও ঘরের মাঠে টি-টোয়েন্টিতে দারুণ সাফল্য পেয়েছে পাকিস্তান, ওয়ানডেতে সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না দলটির। মার্চে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে তারা।
অন্যদিকে, গত বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে সিরিজের পর এটিই অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডে অ্যাসাইনমেন্ট। তবে পাকিস্তান সফরে অস্ট্রেলিয়ার কয়েকজন সিনিয়র ক্রিকেটারের খেলা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। কারণ দলের বেশির ভাগ ক্রিকেটার বর্তমানে ভারতে আইপিএলে ব্যস্ত। এবারের আইপিএল শেষ হবে ৩১ মে।
পাকিস্তান সফর শেষ করে জুনে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া দল। ৯ জুন শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ১৭ জুন থেকে মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!