সংবাদ সম্মেলন শেষে বাফুফের সদস্যরা
সংবাদ সম্মেলন শেষে বাফুফের সদস্যরা   ছবি: সংগৃহীত

আগামী ২৫ মে ভারতে গোয়ায় শুরু হচ্ছে সাফ নারী ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করতে বাংলাদেশ নারী ফুটবল দল আগামীকাল (৭মে) থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে রওনা হচ্ছে। সেখানেই দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প শেষে দলটি সরাসরি গোয়ায় যাবে। টুর্নামেন্টকে ঘিরে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাংলাদেশ নারী দল টানা দুইবার সাফ চ্যাম্পিয়ন হওয়ায় এবার তাদের লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা জয়। সে লক্ষ্য সামনে রেখে থাইল্যান্ডে অনুশীলনের পাশাপাশি দুটি ক্লাব দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি।

তবে আসন্ন টুর্নামেন্টের দলে কিছু পরিবর্তন এসেছে। সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে মিডফিল্ডার স্বপ্না রাণী মুনকি আক্তার দল থেকে বাদ পড়েছেন। চোটের কারণে দলে নেই নবীরা খাতুনও

বাংলাদেশের প্রথম দুই সাফ জয়ের অধিনায়ক সাবিনা খাতুন। তবে সর্বশেষ সাফ জয়ের পর কোচ পিটার বাটলারের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় সাবিনাসহ কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভীন, সানজিদা আক্তার ও সুমাইয়া আক্তার বর্তমানে দলের বাইরে আছেন। তাদের ছাড়াই এবার শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ নিতে যাচ্ছে বাংলাদেশ।

অন্যদিকে, প্রবাসী ফুটবলার আনিকা, যিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় খেলেন এবং সুইডেনপ্রবাসী, তিনি রয়েছেন এবারের দলে।

সংবাদ সম্মেলনে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমাদের লক্ষ্য হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়া। সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এই টুর্নামেন্টকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।’