খেলোয়াড়ি জীবন শেষ করেই কোচিংয়ে নাম লিখিয়েছেন সরফরাজ আহমেদ। অল্প সময়ের মধ্যেই দায়িত্ব নিয়েছেন পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ হিসেবে। তাঁর অধীনে টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ঢাকায় অবস্থান করছে পাকিস্তান দল। প্রথম টেস্টের আগে মিরপুরে সংবাদ সম্মেলনে এসে কোচকে নিয়ে উচ্চ প্রশংসা করেছেন পেসার শাহিন আফ্রিদি।
আফ্রিদির ভাষায়, “এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেটের জন্য কোচ হিসেবে সরফরাজই সেরা পছন্দ। তিনি আমাদের সঙ্গে খেলেছেন, অনেকের অভিষেকেও নেতৃত্ব দিয়েছেন। কোন খেলোয়াড়কে কোন পরিস্থিতিতে কীভাবে ব্যবহার করতে হবে, সেটা তিনি খুব ভালো বোঝেন।”
দলে দেশি কোচিং স্টাফ থাকার সুফলও তুলে ধরেন আফ্রিদি। সাবেক পেসার উমর গুলের উপস্থিতি যোগাযোগকে সহজ করেছে বলে মনে করেন তিনি। “পরিকল্পনা বোঝা এবং আলোচনা করা অনেক সহজ হয়েছে,” বলেন আফ্রিদি।
বিদেশি কোচদের অবদানও অস্বীকার করেননি এই বাঁহাতি পেসার। জেসন গিলেস্পি ও মাইক হেসনের প্রসঙ্গে তিনি বলেন, “তাঁরা নিজ নিজ দেশের বড় মাপের ক্রিকেটার ছিলেন, আমরা তাদের সম্মান করি। তবে কিছু সিদ্ধান্ত আমাদের হাতে থাকে না।”
বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা নিয়েও কথা বলেন আফ্রিদি। সাম্প্রতিক পারফরম্যান্সে নজর কাড়া এই গতিতারকাকে ‘বাংলাদেশ ক্রিকেটের বড় সম্পদ’ হিসেবে আখ্যা দেন তিনি। “আমি শন টেইটের সঙ্গে কথা বলেছিলাম। নাহিদ রানার মধ্যে অনেক সম্ভাবনা আছে। আশা করি বাংলাদেশ তাকে ভালোভাবে ব্যবহার করবে,” বলেন আফ্রিদি। তবে হালকা রসিকতায় যোগ করেন, “সে ভালো ফর্মে আছে, কিন্তু আমাদের বিপক্ষে যেন খুব বেশি সুবিধা করতে না পারে।”
অতীতের সিরিজ ফল নিয়ে খুব বেশি ভাবতে চান না আফ্রিদি। তাঁর কথায়, “অতীত তো অতীতই। আমরা বর্তমান এবং ভবিষ্যতের দিকে তাকাচ্ছি।”
স্পষ্ট করে দেন বড় লক্ষ্যও—“আমাদের লক্ষ্য শুধু একটি সিরিজ জেতা নয়, বরং আইসিসি টেস্ট চ্যামজেতা। দল হিসেবে আমরা বড় কিছু অর্জনের জন্য প্রস্তুত।”
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!