বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে তাকে লন্ডনের রাস্তায় একা বসে আইসক্রিম খেতে দেখা যায়, যা নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা।
বুধবার (৬ মে) সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ফেসবুক আইডিতে ছবিটি পোস্ট করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, লন্ডনের অভিজাত এলাকা বন্ড স্ট্রিটে বসে আইসক্রিম খাচ্ছেন পাপন। একই সঙ্গে তিনি দাবি করেন, পাপন সাশ্রয়ী বিপণিবিতান প্রাইমার্ক থেকে কেনাকাটাও করেছেন।
পোস্টটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। এক সময় দেশের ক্রীড়াঙ্গন ও রাজনীতিতে প্রভাবশালী হিসেবে পরিচিত এই ব্যক্তিকে এমন সাধারণ পরিবেশে দেখতে পেয়ে অনেকে সময়ের পরিবর্তন ও ক্ষমতার পালাবদল নিয়ে মন্তব্য করছেন।
সোলায়মান হোসেন শাওন নামের একজন মন্তব্যে লেখেন, “এখন বাজারের ব্যাগটা টানারও লোক নাই।” আরেকজন, মো. মেহেদী হাসান, লিখেছেন, “যারা এখন ক্ষমতায় আছেন তারা তো মাত্রই সেখান থেকে আসলেন। নতুন করে আর কিছু কী আছে শিক্ষা নেওয়ার?”
ছবিটি ঘিরে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে—কেউ দেখছেন সরল জীবনযাপন, আবার কেউ টানছেন রাজনৈতিক ও সময়ের প্রেক্ষাপটের ব্যাখ্যা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!