ইউরোপ সেরার মঞ্চে আবারও ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে আর্সেনাল টানা ১৪ ম্যাচে অপরাজিত থেকে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে ইংলিশ ক্লাবটি। সেমিফাইনালের দ্বিতীয় লেগে এটলেটিকো মাদ্রিদকে ১–০ গোলে হারিয়ে বুদাপেস্টের টিকিট নিশ্চিত করেছে মিকেল আর্তেতার দল।
লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে করা বুকায়ো সাকার একমাত্র গোলেই জয় পায় আর্সেনাল। চোট কাটিয়ে ফেরার পর টানা দুই ম্যাচে গোল করলেন এই ইংলিশ উইঙ্গার। ম্যাচের শেষ দিকে আলেকসান্দের সোরলথ সহজ একটি সুযোগ নষ্ট করলে সমতায় ফিরতে পারেনি অ্যাতলেটিকো।
পুরো টুর্নামেন্টজুড়ে ঘরের মাঠে দুর্দান্ত রক্ষণভাগই আর্সেনালের বড় শক্তি হয়ে উঠেছে। সাত ম্যাচে মাত্র তিন গোল হজম করা দলটি এদিনও ছিল অপ্রতিরোধ্য।
২০০৬ সালে আর্সেন ওয়েঙ্গারের অধীনে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছিল আর্সেনাল। দুই দশক পর আবারও সেই মঞ্চে ফিরল তারা, এবার মিকেল আর্তেতার হাত ধরে।
ম্যাচ শেষে আবেগাপ্লুত আর্তেতা বলেন, “অবিশ্বাস্য এক রাত। আমরা আবারও একসঙ্গে ইতিহাস গড়েছি। আমি সবার জন্য গর্বিত। সমর্থকদের সমর্থন ছিল অসাধারণ।”
তিনি আরও বলেন, “স্টেডিয়ামের পরিবেশ ছিল বিশেষ। সমর্থকদের যে এনার্জি, তা আগে কখনও অনুভব করিনি। আমরা জানতাম এই জয় কতটা গুরুত্বপূর্ণ।”
এদিকে ম্যানচেস্টার সিটির ড্রয়ে প্রিমিয়ার লিগ শিরোপা দৌড়েও সুবিধাজনক অবস্থানে রয়েছে আর্সেনাল। ২০০৪ সালের পর প্রথম লিগ শিরোপার স্বপ্নও এখন আরও বাস্তব মনে হচ্ছে গানার্সদের কাছে।
চলতি মাসের শেষ দিকে বুদাপেস্টে ফাইনালে ব্রায়ার্ন মিউনিখ ও পিএসজি ম্যাচের জয়ীর মুখোমুখি হবে আর্সেনাল।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!