দুই বছর আগের রাওয়ালপিন্ডির সেই টেস্ট সিরিজ, ভুলে যাওয়ার মতো কি? পাকিস্তানের মাটিতে ২–০ ব্যবধানে সিরিজ জয়, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অনন্য অধ্যায়। এর আগে পাকিস্তানের বিপক্ষে ১৩ টেস্ট খেলেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। অথচ সেই এক সিরিজেই এলো দুই জয়, তাও প্রতিপক্ষের ঘরে বসে।
সেই হারের ধাক্কা বেশ ভালোভাবেই লেগেছিল পাকিস্তান শিবিরে। সাবেক ক্রিকেটারদের অনেকেই একে বলেছিলেন ‘বিব্রতকর’। এরপরই নিজেদের কৌশলে বড় পরিবর্তন আনে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে যেখানে পেসাররা নিয়েছিল ২৪ উইকেটের ১৯টি, ইংল্যান্ডের বিপক্ষে পরের সিরিজেই স্পিন–সহায়ক উইকেট বানিয়ে ফেলে তারা—তিন টেস্টে ৪৬ উইকেটের ৪৩টিই যায় স্পিনারদের ঝুলিতে।
রাওয়ালপিন্ডির সেই হার নড়বড়ে করে দিয়েছিল শান মাসুদের অধিনায়কত্বও। তবে শেষ পর্যন্ত দায়িত্ব ধরে রাখেন তিনি। এবারও তাঁর নেতৃত্বেই বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান। সর্বশেষ সিরিজের পর ৯ টেস্টে ৪টি জয় পেয়েছে তাঁর দল।
বাংলাদেশের জন্যও এই সিরিজ গুরুত্বপূর্ণ এক পরীক্ষা। ঘরের মাঠে টেস্টে ধারাবাহিকতা ফেরানোর সুযোগ। আগের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে দেশে ৬ টেস্টে মাত্র ১ জয়—যেখানে দেশের বাইরে সমান সংখ্যক ম্যাচে জয় ছিল ৩টি।
এবার তাই পরিকল্পনায় বদল। দীর্ঘদিন ধরে সাদা বলের ক্রিকেটে পেস আক্রমণের ওপর ভরসা করছে বাংলাদেশ। সেই ছাপ এবার টেস্টেও। মিরপুরের উইকেটে সবুজ ঘাস, ব্যাট–বল সমান সুবিধা—এমন উইকেটেই খেলার পরিকল্পনা। প্রথম টেস্টে তিন পেসার নিয়ে নামার সম্ভাবনাই বেশি।
উইকেট নিয়ে আগ্রহ দুই দলেই। অনুশীলনে কোচ, অধিনায়ক ও নির্বাচকদের ছোট বৈঠক হয়েছে উইকেটের পাশেই। পাকিস্তান শিবির থেকেও পেস বোলিং কোচের দীর্ঘ আলোচনা হয়েছে মাঠকর্মীদের সঙ্গে।
ব্যাটিংয়ে নতুন পরীক্ষা ওপেনিংয়ে। ধারাবাহিকতার অভাব কাটাতে সুযোগ পেয়েছেন আক্রমণাত্মক ব্যাটসম্যান তানজিদ হাসান। তাঁর টেস্ট অভিষেকের সম্ভাবনা জোরালো।
দলে আছেন আরেক নতুন মুখ—অমিত হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ৫০ গড়ের এই মিডল অর্ডার ব্যাটসম্যান জাতীয় দলের সঙ্গে প্রথম অনুশীলনেই অনুভব করেছেন ভিন্নতা। জাতীয় দলের ড্রেসিংরুমে জায়গা পাওয়াটাই তাঁর কাছে আলাদা এক অভিজ্ঞতা। তাঁকেও খেলানোর পরিকল্পনা রয়েছে বলে ইঙ্গিত টিম ম্যানেজমেন্টের।
তানজিদ–অমিতদের মতো নতুন মুখদের নিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের আরেকটি অধ্যায়। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র, নতুন ভাবনা—আর পেছনে ভরসা জোগানো সেই রাওয়ালপিন্ডির স্মৃতি। প্রতিপক্ষও সেই পাকিস্তান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!