আজ টিভিতে যত খেলা  দেখবেন
আজ টিভিতে যত খেলা   ছবি: এ আই

ইউরোপিয়ান ফুটবলের জমজমাট আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে আজ অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত দ্বিতীয় লেগ। মুখোমুখি হচ্ছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও ফরাসি ক্লাব পিএসজি। প্রথম লেগে ৫–৪ গোলের রোমাঞ্চকর জয়ে এগিয়ে আছে পিএসজি। ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে আজকের ম্যাচটি হয়ে উঠেছে আরও গুরুত্বপূর্ণ।

এদিকে ভারতের জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলে  আজ মুখোমুখি হবে হায়দরাবাদ ও পাঞ্জাব। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়, সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১ ও ২।

অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের বায়ার্ন–পিএসজি ম্যাচটি শুরু হবে রাত ১টায়, সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস ২-এ।

একনজরে আজকের খেলা

আইপিএল

হায়দরাবাদ-পাঞ্জাব
রাত ৮টা, স্টার স্পোর্টস ১ ও ২

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

বায়ার্ন-পিএসজি
রাত ১টা, সনি স্পোর্টস ২