ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটের নতুন মৌসুমের উদ্বোধনী দিনেই সেঞ্চুরির খুব কাছে গিয়েও থামতে হলো সাইফ হাসানকে। মাত্র ৪ রানের আক্ষেপ নিয়ে ৯৬ রানে রানআউট হয়েছেন বসুন্ধরা স্ট্রাইকার্সের এই ওপেনার। একই ম্যাচে বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয়ে আউট হয়েছেন দলটির অধিনায়ক নুরুল হাসান সোহান।
সোমবার (৪ মে) বিকেএসপিতে ওয়ালটন স্মার্ট ফ্রিজ ডিপিএলের ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে বসুন্ধরা স্ট্রাইকার্স। সাইফ হাসান ও ফজলে মাহমুদ রাব্বির ব্যাটে ভর করে ৫ উইকেটে ২৮০ রানের সংগ্রহ পায় তারা।
ইনিংসের শুরুতে ইমরানউজ্জামানকে নিয়ে ৫৬ রানের উদ্বোধনী জুটি গড়েন সাইফ। ইমরানউজ্জামান ৫৬ বলে ৩০ রান করে আউট হলে সাইফকে সঙ্গ দেন ফজলে রাব্বি। তৃতীয় উইকেটে এই জুটি গড়ে তোলে গুরুত্বপূর্ণ ১৩৩ রান।
সাইফ ধীরগতিতে খেললেও ইনিংস বড় করার চেষ্টা চালিয়ে যান। ৮৪ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। অন্যদিকে রাব্বি তুলনামূলক দ্রুত ব্যাটিং করে ৫৩ বলে ফিফটি করেন। ৩ চার ও ৪ ছক্কায় ৬৯ বলে ৭২ রান করে দলকে দুইশর কাছে রেখে ফেরেন রাব্বি।
এরপর সাইফ ও সোহান মিলে ৬৭ বলে ৭১ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নেন। তবে ইনিংসের ৪৯তম ওভারে ঘটে বিতর্ক। তানভিরের শর্ট বলে পুল করে সোহান বল পাঠান ডিপ মিড উইকেটে। সেখানে রাফিউজ্জামান রাফি ক্যাচ নিলেও ভারসাম্য হারিয়ে সীমানার বাইরে চলে যান। রিপ্লেতে দেখা যায়, দ্বিতীয়বার বল ধরার সময় তার পা বাউন্ডারির বাইরে ছিল—যা অনুযায়ী এটি ছক্কা হওয়ার কথা।
কিন্তু ম্যাচে থার্ড আম্পায়ার না থাকায় ফিল্ডারের দাবির ওপর ভিত্তি করে আউট ঘোষণা করা হয় সোহানকে। ৪১ বলে ৪৩ রান করে ফিরে যেতে হয় তাকে।
একই ওভারের পরের বলেই সেঞ্চুরির পথে থাকা সাইফও থেমে যান। লং অফে বল ঠেলে দুই রান নিতে গিয়ে খানিক ধীর হয়ে পড়েন তিনি। তাতেই রানআউট হন ৯৬ রানে। ১২৬ বলে ৩ চার ও ৩ ছক্কায় এই ইনিংস খেলেন তিনি।
গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে আব্দুর রহিম ও তানভির নেন দুটি করে উইকেট।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!