ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়িয়েছে। উদ্বোধনী দিনে ঢাকার ছয়টি ভেন্যুতে একযোগে শুরু হয়েছে ম্যাচ। দীর্ঘ অপেক্ষার পর ঘরোয়া ক্রিকেটের অন্যতম বড় এই আসর শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ম্যাচ শুরুর পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির অ্যাডহক কমিটির পরিচালক রফিকুল ইসলাম বাবু বলেন, অতীতের বিষয় সামনে আনতে চান না তিনি। তাঁর মতে, দেশের সব ক্লাবই এখন বিসিবির অংশ। বাবু বলেন, “বিগত দিনে কী হয়েছে, আমি সেটা সামনে আনতে চাই না। তবে আমি মনে করি, এই ১২টি ক্লাবই আমাদের দেশের ক্লাব। এই ১২টি ক্লাবই ক্রিকেট বোর্ডের ক্লাব। আমি তখন বেশি খুশি হবো, যখন ১১ ও ১২ নম্বর দল এক নম্বর দলকে হারিয়ে দেবে। তখন আমরা বলব যে আমরা সফল। কারণ ওই ক্লাবগুলো যদি ভালো খেলে, তাহলে বাংলাদেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে বলে আমরা মনে করি।”
ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে দীর্ঘদিনের সমালোচনার প্রসঙ্গেও কথা বলেন তিনি। বাবুর দাবি, এবার সেই অভিযোগের সুযোগ থাকবে না। তিনি বলেন, “আম্পায়ারিংয়ের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, আগে কী হয়েছে জানি না, তবে এখন কোনো ধরনের অভিযোগ আপনি পাবেন না। নিশ্চিন্তে—এটা আমি শতভাগ গ্যারান্টি দিতে পারি। আমরা চাই ক্রিকেটের অগ্রগতি। ক্রিকেট যাতে আরও এগিয়ে যায়, সেজন্য মাঠের খেলাগুলো যেন স্বচ্ছ, সুন্দর ও আকর্ষণীয় হয়, সেটার ব্যবস্থা আমরা করব, ইনশাআল্লাহ।”
ঢাকা লিগ শুরু হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন এই বিসিবি পরিচালক। তিনি বলেন, লিগটি না হলে দেশের ক্রিকেটের জন্য তা লজ্জার কারণ হতো। “এই ঢাকা প্রিমিয়ার লিগ না হওয়া বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি লজ্জার ব্যাপার হতে পারত। কিন্তু আলহামদুলিল্লাহ, যেভাবেই হোক, একটু দেরিতে হলেও আমরা শুরু করেছি,” যোগ করেন তিনি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!