সান সিরোতে পার্মাকে ২–০ গোলে হারিয়ে তিন ম্যাচ বাকি থাকতেই সিরি আ শিরোপা নিশ্চিত করেছে ইন্টার মিলান।
সান সিরোতে পার্মাকে ২–০ গোলে হারিয়ে তিন ম্যাচ বাকি থাকতেই সিরি আ শিরোপা নিশ্চিত করেছে ইন্টার মিলান।   ছবি: সংগৃহীত

সান সিরোতে পার্মাকে ২–০ গোলে হারিয়ে তিন ম্যাচ বাকি থাকতেই সিরি আ শিরোপা নিশ্চিত করেছে ইন্টার মিলান। এই জয়ের ফলে এক মৌসুম পর আবারও ইতালির শীর্ষ লিগের শিরোপা জিতল মিলানভিত্তিক ক্লাবটি। একই সঙ্গে এটি ইন্টারের ইতিহাসে ২১তম লিগ শিরোপা।

রবিবার ঘরের মাঠে পার্মার বিপক্ষে ড্র করলেই শিরোপা নিশ্চিত হতো ইন্টারের। তবে জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে মার্কাস থুরামের দারুণ সাইড-ফুট ফিনিশিংয়ে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ৮০ মিনিটে হেনরিখ মিখিতারিয়ানের গোল ব্যবধান দ্বিগুণ করে শিরোপা নিশ্চিত করে দেয়।

৩৫ ম্যাচে ২৬ জয় ও ৪ ড্রয়ে ইন্টারের সংগ্রহ ৮২ পয়েন্ট। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নাপোলি। ৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে এসি মিলান, ৬৫ পয়েন্ট নিয়ে চতুর্থ জুভেন্টাস এবং ৬২ পয়েন্ট নিয়ে পাঁচে কোমো।