আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে গঠিত ১১ সদস্যের অ্যাড-হক কমিটি গত মাসে দায়িত্ব নেয়। এই কমিটির প্রধান দায়িত্ব আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা।
আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা আগেই দিয়েছেন অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল। সেই প্রেক্ষাপটে সোমবার (৪ মে) বিকেল ৩টায় বিসিবি কার্যালয়ে বোর্ড সভায় বসতে যাচ্ছে অ্যাড-হক কমিটি।
সভায় নির্বাচন আয়োজনের রূপরেখা চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানা গেছে। দায়িত্ব গ্রহণের পর এটি হবে তাদের তৃতীয় বোর্ড সভা হলেও এবার আলোচ্যসূচিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে নির্বাচন প্রক্রিয়া।
সভায় নির্বাচন কমিশন গঠন, সম্ভাব্য তারিখ নির্ধারণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স পর্যালোচনা, আসন্ন পাকিস্তান সিরিজের প্রস্তুতি এবং ঢাকা প্রিমিয়ার লিগ নিয়েও আলোচনা হতে পারে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!