লড়াকু ম্যাচে জয় নিউজিল্যান্ডের, সিরিজ ভাগাভাগি করলো বাংলাদেশ, খেলা, ক্রিকেট, বিসিবি, নিউজিল্যান্ড সিনিজ, টি-২০ সিরিজ,
সিরিজ সমতায় ম্যাচ শেষ করলো বাংলাদেশ।   ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে বৃষ্টিবিঘ্নিত রোমাঞ্চকর লড়াইয়ে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। তবে ম্যাচে হারলেও নিউজিল্যান্ডের সাথে সিরিজ ভাগাভাগি করেই মাঠ ছাড়তে সমর্থ হয়েছে টাইগাররা। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে কিউইরা ২০ বল হাতে রেখেই জয়ের লক্ষে পৌঁছে যায়।

ম্যাচটি বৃষ্টির কারণে ১৫ ওভারে নামিয়ে আনা হয়। নির্ধারিত ১৫ ওভারে বাংলাদেশ সংগ্রহ করেছিল ১০২ রান। জয়ের জন্য ডিএলএস পদ্ধতিতে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ১০৩ রান। বাংলাদেশের ইনিংসের শুরুটা আশানুরূপ না হওয়ায় পুঁজিটা বড় করতে পারেনি টাইগাররা। 

জবাব দিতে নেমে নিউজিল্যান্ড শুরুতে বেশ চাপে পড়েছিল। বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম বিধ্বংসী বোলিং করে কিউই টপ অর্ডারে ধস নামান। দলীয় স্কোরবোর্ডে মাত্র কয়েক রান উঠতেই তিনি সাজঘরে ফেরান টি. রবিনসন (২৩), কে. ক্লার্ক (১) এবং ডি. ক্লিভারকে (১)। এরপর এন. কেলিকে (১) আউট করে চাপ আরও বাড়িয়ে দেন মাহাদী হাসান।

তবে একপ্রান্ত আগলে রেখে বিধ্বংসী ব্যাটিং শুরু করেন বি. জ্যাকবস। মাত্র ৩১ বলে ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২০০ স্ট্রাইক রেটে অপরাজিত ৬২ রান করে দলের জয় নিশ্চিত করেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন ডি. ফক্সক্রফট (১৫*)। শেষ পর্যন্ত ১১.৪ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোরবোর্ড:
বাংলাদেশ: ১০২ (১৪.২/১৫ ওভার)
নিউজিল্যান্ড: ১০৪/৪ (১১.৪/১৫ ওভার)
নিউজিল্যান্ড ৬ উইকেটে জয়ী 
শরিফুল ইসলাম ৩টি এবং মাহেদী হাসান ১টি উইকেট শিকার করেন।
এই জয়ের মাধ্যমে নিউজিল্যান্ড সিরিজে সমতায় ফিরলো এবং এর ফলে দুই দলের মধ্যে সিরিজটি ড্র বা ভাগাভাগি হলো।