• পাওয়ার প্লেতে ব্যাকফুটে কিউইরা।
  • শুরুতেই শরিফুলের আঘাত
  • ব্যাটিং ব্যর্থতা
  • ব্যর্থ শামীম
  • লিটনের বিদায়
  • বৃষ্টির বাধায় খেলা হবে ১৭ ওভার  
  • বৃষ্টির হানা
  • পাওয়ার প্লেতে ধাক্কা
পাওয়ার প্লেতে ব্যাকফুটে কিউইরা।
শুরুতেই শরিফুলের আঘাত
ব্যাটিং ব্যর্থতা
ব্যর্থ শামীম
লিটনের বিদায়
বৃষ্টির বাধায় খেলা হবে ১৭ ওভার  
বৃষ্টির হানা
পাওয়ার প্লেতে ধাক্কা

পাওয়ার প্লেতে ব্যাকফুটে কিউইরা।

পাওয়ার প্লের শেষ  বলে কিউই শিবিরে আঘাত হানেন মেখ মেহেদী। নিক কেলিকে বোল্ড করেন এ টাইগার স্পিনার। ৫ বল খেলে ১ রান করেন কেলি।

 দলীয় ৩৩ রানে চতুর্থ উইকেট হারায় নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে ১৫ ওভারের খেলা হওয়ায়, ৬ ওভার থেকে কমে পাওয়ার প্লে ৫ ওভার নির্ধারণ করা হয়।

শুরুতেই শরিফুলের আঘাত

১০৩ রানের সহজ টার্গেটে নামা নিউজিল্যান্ডকে শুরুতেই চেপে ধরতে সমর্থ হয় বাংলাদেশ। দলীয় ১০ রানে ক্যাটেন ক্লার্ককে ফিরিয়ে দেন শরিফুল ইসলাম।

একই ওভারে ড্যাক ক্লিভারকেও শিকার করেন শরিফুল ইসলাম। দুজনকেই লিটন দাসের হাতে ক্যাচ দিতে বাধ্য করে টাইগার এ পেসার।

ক্লার্ক দুই বলে এক ও ক্লিভার তিন বলে করেন এক রান। 

দলীয় ২৫ রানে কিউই শিবিরে তৃতীয় আঘাত হানেন শরিফুল ইসলাম। টিম রবিনসনকে বোল্ড আউট করেন তিনি। ১৪ বলে ২৩ রান করেন রবিনসন।

ব্যাটিং ব্যর্থতা

ব্যাটিং ব্যর্থতার প্রদর্শনীতে ১০২ রানে অলআউট হলো বাংলাদেশ। ১৪ ওভার ২ বলে গুটিয়ে যায় স্বাগতিকরা।

এর আগে বৃষ্টির বাধায় খেলা প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকায় ১৭ ওভার নির্ধারণ করে আম্পয়ার।

দলীয় ৮৮ রানে তৌহিদ হৃদয় আউট হলেই মূলত ভেঙে পড়ে বাংলাদেশ ব্যাটিং লাইন। ২৪ বলে ৩৩ রান করেন হৃদয়। ৩ চার ও ২টি ছক্কা হাঁকান তিনি।

এরপর ক্লার্কসনের বলে গোল্ডেন ডাক পেয়ে সাজঘরে ফেরেন মোহাম্মদ সাইফুদ্দিন। দলীয় ৯৫ রানে ফেরেন রিশাদ হোসেন। রান আউটের স্বীকার হন তিনি। কোনো বাউন্ডারি ছাড়া ৪ বলে ৫ রান করেন রিশাদ।

দলীয় ১০২ রানে বেন সার্স’র বলে বোল্ড হন শরিফুল ইসলাম। ৩ বলে ২ রান করেন তিনি । পরের বলে নেমেই বোল্ড আউট হন রিপন মন্ডল। শেখ মাহদী অপরাজিত থাকেন ৭ রান।

জস ক্লার্কসন শিকার করেন তিনটি উইকেট। দুটি করে উইকেট নেন নাথান স্মিথ ও বেন সিয়ার্স।

ব্যর্থ শামীম

রিভার্স সুইপ খেলতে গিয়ে এবার বিদায় নিলেন শামীম হোসেন পাটোয়ারী। ইশ সোধির বলে বেভন জ্যাকবসের হাতেই ক্যাচ দেন তিনি ।

এর আগে ৮ বল খেলেন তিনি। কিন্তু সংগ্রহ করেন মাত্র ৩ রান। 

দলীয় ৮৬ রানে ৫ উইকেট খোয়ায় বাংলাদেশ।

লিটনের বিদায়

বৃষ্টির পরে মাঠে নেমেই  বিদায় নিলেন লিটন দাস।  নবম ওভারের দ্বিতীয় বলে লফটেড কাভার ড্রাইভ খেলতে গিয়ে জোশ ক্লার্কসনের বলে বেভন জ্যাকবনের হাতে ক্যাচ দেন লিটন দাস।

নিজের ব্যাক্তিগত ৩ চার ও ১ ছক্কায় তার সংগ্রহ ছিল ১৭ বলে  ২৬ রান।

বৃষ্টির বাধায় খেলা হবে ১৭ ওভার  

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ বৃষ্টির বাগড়া কাটিয়ে অবশেষে মাঠে ফিরেছে ক্রিকেট। ম্যাচটি মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় ও প্রায় দেড় ঘণ্টা সময় নষ্ট হওয়ায় আম্পায়াররা ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ১৭ ওভারে নির্ধারণ করেছেন।

বিকাল সাড়ে ৪টায় পুনরায় শুরু হওয়ার আগে, বাংলাদেশের সংগ্রহ ছিল ৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫০ রান। ক্রিজে থিতু হওয়া অধিনায়ক লিটন দাস ১৩ বলে ২৫ রান করে অপরাজিত ছিলেন আছেন, যাকে ঘিরে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে টাইগাররা। তার সঙ্গী হিসেবে আছেন ২ রান করা তাওহীদ হৃদয়।

১৭ ওভারের এই নতুন সমীকরণে বাংলাদেশের হাতে এখন বাকি আছে মাত্র ১০.২ ওভার। ইনিংসের শুরুতে সাইফ হাসান ও তানজিদ তামিম দ্রুত বিদায় নেওয়ায় এবং পারভেজ ইমন শূন্য রানে ফেরায় বাংলাদেশ কিছুটা চাপে পড়লেও লিটনের বিধ্বংসী ব্যাটিং সেই চাপ সামলে নিয়েছে।

এখন পরিবর্তিত পরিস্থিতিতে হাতে থাকা ৭ উইকেট নিয়ে লিটন বাহিনী কতটা বড় স্কোর গড়তে পারে, তা ভাবছে সমর্থ করা। অন্যদিকে নিউজিল্যান্ডের নাথান স্মিথ ২ উইকেট নিয়ে যে দাপট দেখিয়েছেন, খেলা শুরুর পর সেই ছন্দ ধরে রাখতে চাইবেন কিউই বোলাররা। বৃষ্টির পর ভেজা আউটফিল্ড এবং কন্ডিশন বিবেচনায় এই ১৭ ওভারের লড়াই এখন দু’দলের জন্যই কৌশলের চূড়ান্ত পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।

বৃষ্টির হানা

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার চলমান টি-টোয়েন্টি ম্যাচে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। ইনিংসের ৬.৪ ওভার খেলা হওয়ার পর বৃষ্টির তীব্রতা বেড়ে যাওয়ায় আম্পায়াররা ম্যাচটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করতে বাধ্য হন।

এর আগে ৩ উইকেট হারিয়ে ৫০ রান সংগ্রহ করে টাইগাররা। পাওয়ার প্লেতে স্বাগতিকরা তোলে ৪৩ রান।

পাওয়ার প্লেতে ধাক্কা

তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-২০তে টস হেরে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরুতে চমকের আভাস দেন দুই টাইগার ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম।

দুই ওভারে ১৭ রান তুলে ফেলেন দুজন। কিন্তু চতুর্থ ওভারের প্রথম বলে উদ্বোধনী জুটি ভাঙে টাইগারদের। সাইফ হাসানকে শিকার করেন জেডন লিনক্স। ১১ বলে দুটি চারের সাহায্যে ১৬ রান করেন সাইফ।

পঞ্চম ওভারে শেষে মারাত্মক ধাক্কা খায় স্বাগতিকরা। ওভারের তৃতীয় বলে তানজিদ তামিমকে বোল্ড করেন নাথান স্মিথ। ১০ বলে ৬ রান করেন তামিম।

পরের বলে আবারও আঘাত হানেন কিউই পেসার স্মিথ। ইশ সোধির হাতে ক্যাচ দিতে বাধ্য করেন পারভেজ হোসেন ইমনকে। ‘গোল্ডেন ডাক’ সঙ্গে করে সাজঘরে ফেরেন ইমন। 

৩৫ রানে তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ।