নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস ভাগ্যে জয় পেল না বাংলাদেশ।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস ভাগ্যে জয় পেল না বাংলাদেশ।   ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস ভাগ্যে জয় পেল না বাংলাদেশ। মিরপুরে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম লাথাম। ফলে শুরুতেই ব্যাটিংয়ে নামতে হচ্ছে লিটন দাসের দলকে।

সিরিজের এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। চোটের কারণে এই ম্যাচে মাঠের বাইরে থাকছেন পেসার তানজিম হাসান সাকিব। তার পরিবর্তে একাদশে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বোলিং বিভাগকে শক্তিশালী করতেই সাইফউদ্দিনকে আজ সুযোগ দেওয়া হয়েছে।

আজকের ম্যাচে ওপেনিংয়ে তানজিদ হাসানের সঙ্গে দেখা যাবে সাইফ হাসানকে। মিডল অর্ডারে যথারীতি আস্থার প্রতীক হিসেবে থাকছেন তাওহীদ হৃদয় ও শামীম হোসেন। স্পিন বিভাগে মাহেদী হাসানের সঙ্গী হিসেবে আছেন রিশাদ হোসেন। পেস আক্রমণে শরিফুল ইসলামের সঙ্গে জুটি বাঁধবেন রিপন মন্ডল ও সাইফউদ্দিন।

বাংলাদেশের একাদশ:
১. তানজিদ হাসান
২. সাইফ হাসান
৩. পারভেজ হোসেন
৪. লিটন দাস (অধিনায়ক)
৫. তাওহীদ হৃদয়
৬. শামীম হোসেন
৭. মাহেদী হাসান
৮. রিশাদ হোসেন
৯. মোহাম্মদ সাইফউদ্দিন
১০. রিপন মন্ডল
১১. শরিফুল ইসলাম

সিরিজে প্রথমবারের মতো বাংলাদেশ আগে ব্যাট করবে। এর আগে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ পরে ব্যাট করে ম্যাচ জিতেছিল। দ্বিতীয় টি–টুয়েন্টিতে বৃষ্টিতে ভেসে যাওয়ার পর আজ আবার সিরিজজয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।