ফাইনালে মুখোমুখি পেশওয়ার জালমি ও হায়দ্রাবাদ কিংসম্যান।
ফাইনালে মুখোমুখি পেশওয়ার জালমি ও হায়দ্রাবাদ কিংসম্যান।   ছবি: ট্যাপম্যাড

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় এলিমিনেটরে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ইসলামাবাদ ইউনাইটেডকে মাত্র ২ রানে হারিয়ে ফাইনালের টিকিট কাঁপিয়ে নিয়েছে হায়দরাবাদ কিংসম্যান।

শুক্রবার (১ মে) রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলা দ্বিতীয় এলিমিনেটরে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮৬ রান সংগ্রহ করে হায়দরাবাদ। ইনিংসের শুরুতে বড় ধাক্কা খেল দলটি; প্রথম ওভারেই ওপেনার মাজ সাদাকাত ফিরে যান। তবে দ্বিতীয় উইকেটে সাইম আইয়ুব (৩৮) ও অধিনায়ক মার্নাস লাবুশেন (৪০) ৭০ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন।

মাঝপথে গ্লেন ম্যাক্সওয়েল ও লাবুশেন দ্রুত বিদায় নিলে ৮৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে হায়দরাবাদ। সেখান থেকে উসমান খান ও কুশল পেরেরা দলের হাল ধরে নেন। পঞ্চম উইকেটে তারা ১০১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে ১৮০ রানের উপরে পৌঁছে দেন। উসমান ৩০ বলে ৬১ অপরাজিত রান করেন, আর পেরেরা ২১ বলে ৩৭ রান যোগ করেন। অবশেষে হায়দরাবাদ ৫ উইকেটে ১৮৬ রান করে।

জবাবে ১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইসলামাবাদ শুরুতেই ধাক্কা খায়। ১৫ রানেই দুই ব্যাটার ফিরে যান। অধিনায়ক শাদাব খান (২২) ও ডেভন কনওয়ে (৩০) ৪২ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন। এরপর মার্ক চ্যাপম্যান ও হায়দার আলী চতুর্থ উইকেটে ৬৪ রান যোগ করে ম্যাচে উত্তেজনা ফেরান। চ্যাপম্যান ২৬ বলে ৪৩ রান করেন।

শেষ দুই ওভারে জয়ের জন্য প্রয়োজন হয় ২৮ রান। ১৯তম ওভারে ফাহিম আশরাফ ও ক্রিস গ্রিন ২২ রান তুলে ম্যাচ প্রায় নিজের হাতে তুলে আনেন। কিন্তু হুনাইন শাহের অবিশ্বাস্য ডেথ বোলিংয়ে শেষ ওভারে প্রয়োজন মাত্র ৬ রানের মধ্যে তিনি ৩ রান খরচ করে দলকে জয় এনে দেন।

ফলে হায়দরাবাদ কিংসম্যান ফাইনালে পৌঁছে, যেখানে রোববার তারা পাকিস্তান সুপার লিগে প্রথমবারের মতো শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাবর আজম ও নাহিদ রানারের নেতৃত্বাধীন পেশাওয়ার জালমির সঙ্গে।