আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় চলমান ফৌজদারি মামলায় অভিযুক্ত মনোবিদ কার্লোস দিয়াজ আদালতে জানিয়েছেন, ম্যারাডোনার মধ্যে বাইপোলার ডিসঅর্ডার ও নার্সিসিস্ট (আত্মতৃপ্তি প্রবণ) ব্যক্তিত্বের লক্ষণ ছিল।
ম্যারাডোনার মৃত্যু নিয়ে চলমান তদন্তের অংশ হিসেবে আদালতে সাক্ষ্য দিয়েছেন দিয়াজ। আর্জেন্টাইন পত্রিকা এল ক্লারিন ও লা নেশন জানিয়েছে, দিয়াজ বলেছেন, "ম্যারাডোনা একটি দেশকে হাঁটু গেড়ে বসাতে পারতেন, কিন্তু মাত্র এক গ্লাস অ্যালকোহল তাকে প্রভাবিত করতে পারত।"
ম্যারাডোনার মৃত্যু নিয়ে দায়ের করা মামলায় মোট সাতজন আসামি রয়েছে, যাদের মধ্যে ৩৪ বছর বয়সী মনোবিদ দিয়াজও একজন। তার বিরুদ্ধে ভুল ঔষুধ দেওয়ার অভিযোগ রয়েছে।
দিয়াজ আদালতে জানান, তিনি ২০২০ সালের ২৬ অক্টোবর প্রথমবার ম্যারাডোনার সঙ্গে সাক্ষাৎ করেন। ২৯ দিন পর, ২০২০ সালের ২৫ নভেম্বর ম্যারাডোনা মারা যান। সাক্ষাতের সময় ফুটবল তারকা সোফায় বসে ওয়াইন পান করছিলেন। সাক্ষাৎকালে দিয়াজকে চমকে দিয়েছিল তার মদ্যপ অবস্থার তীব্রতা। তিনি বলেন, "প্রথম দৃশ্যটি আমাকে নাড়া দিয়েছিল। তিনি ঠিক আমার বাবার মতো মদ্যপ ছিলেন, যিনি কয়েক মাস আগে মারা গিয়েছিলেন।"
দিয়াজ আরও বলেন, ম্যারাডোনা তার জীবনযাত্রা পরিবর্তন করতে চেয়েছিলেন। তাই তার জন্য সম্পূর্ণ অ্যালকোহলবিহীন চিকিৎসা পরিকল্পনা তৈরি করা প্রয়োজন ছিল। বিষবিদ্যা (টক্সিকোলজি) প্রতিবেদনে দেখা গেছে, মৃত্যুর আগে টানা ২৩ দিন তিনি মাদক বা ওষুধ গ্রহণ করেননি।
ম্যারাডোনার চিকিৎসা ও পরিচর্যা দলের অন্যান্য সদস্যদের দায় খতিয়ে দেখা হচ্ছে। নিউরোসার্জন লিওপোলদো লুকেও আদালতে সাক্ষ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, ম্যারাডোনার বাড়িতে চিকিৎসা ব্যবস্থা যথাযথ ছিল, যদিও সেটি কোনো নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) হিসেবে পরিচালিত হয়নি।
ম্যারাডোনা আর্জেন্টিনায় ফুটবল দেবতার মর্যাদা অর্জন করেছিলেন। ১৯৮৬ সালের বিশ্বকাপে আলবিসেলেস্তেদের জয়ের নায়ক ছিলেন তিনি। পেশাদার ক্যারিয়ারে বোকা জুনিয়র্স, বার্সেলোনা ও নাপোলি ক্লাবে খেলেছেন। ৬০ বছর বয়সে ২০২০ সালের ২৫ নভেম্বর সাবডিউরাল হেমাটোমার (মস্তিষ্কে রক্ত জমার কারণে) অস্ত্রোপচারের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মামলার চলমান শুনানি ম্যারাডোনার মৃত্যুর সময় চিকিৎসা ও পরিচর্যার ত্রুটি এবং দায়বদ্ধতার বিষয়গুলো স্পষ্টভাবে নির্ধারণ করতে সহায়তা করবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!