ফিফার বার্ষিক কংগ্রেসে অনুপস্থিত থাকলেও ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত কংগ্রেসে এ বিষয়ে পরিষ্কার বার্তা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
২১১টি সদস্য দেশের এই কংগ্রেসে একমাত্র অনুপস্থিত ছিল ইরান। দেশটির ফুটবল প্রতিনিধিদলের অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা উপস্থিত হতে পারেনি। তবে এই অনুপস্থিতি বিশ্বকাপে অংশগ্রহণে কোনো প্রভাব ফেলবে না বলেই জানিয়েছেন ইনফান্তিনো।
আগামী জুনে ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার কারণে ইরানের অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
তবে কংগ্রেসে ইনফান্তিনো স্পষ্ট করে বলেন, “ইরান অবশ্যই বিশ্বকাপে অংশ নেবে। ফুটবল মানুষের মধ্যে ঐক্য তৈরি করে, আর সেটিই আমাদের লক্ষ্য।”
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের কংগ্রেসে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, কানাডার ইমিগ্রেশন কর্তৃপক্ষের আপত্তির কারণে সীমান্ত থেকেই তাদের ফিরিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সরাসরি মন্তব্য না করলেও জানিয়েছেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। কানাডা আগেই আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ ইঙ্গিত দিয়েছেন, কূটনৈতিক সম্পর্কের অবনতিই এই পরিস্থিতির কারণ হতে পারে।
ভিসা জটিলতা ও রাজনৈতিক টানাপোড়েনের কারণে ইরান তাদের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার অনুরোধ জানালেও তা নাকচ করেছে ফিফা। নির্ধারিত সূচি অনুযায়ীই দলটি তাদের ম্যাচ খেলবে বলে আগেই জানিয়েছে সংস্থাটি।
গ্রুপ ‘জি’-তে থাকা ইরান ১৫ ও ২১ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের মুখোমুখি হবে। এরপর ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে খেলবে তারা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!