আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) টেলিভিশনের পর্দায় রয়েছে জমজমাট ক্রিকেট ও ফুটবল।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) টেলিভিশনের পর্দায় রয়েছে জমজমাট ক্রিকেট ও ফুটবল।   ছবি: সংগৃহীত

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) টেলিভিশনের পর্দায় রয়েছে জমজমাট ক্রিকেট ও ফুটবল। দিনের শুরুতেই মাঠে নামছে বাংলাদেশ নারী দল। এ ছাড়া রাতে আছে আইপিএল ও ইউরোপের ক্লাব ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচ।
দুপুরে মিরপুরে দ্বিতীয় নারী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বেলা ১টা ৩০ মিনিটে, সরাসরি দেখাবে টি স্পোর্টস।

ক্রিকেটপ্রেমীদের জন্য রাতে রয়েছে আইপিএলের লড়াই। গুজরাটের বিপক্ষে মাঠে নামবে বেঙ্গালুরু। ম্যাচটি শুরু রাত ৮টায়, সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১ ও ২।

ফুটবলে গভীর রাতে রয়েছে ইউরোপা লিগের সেমিফাইনাল। ব্রাগা ও ফ্রাইবুর্গের ম্যাচটি শুরু হবে রাত ১টায়, সনি স্পোর্টস ১-এ দেখা যাবে। একই সময়ে নটিংহাম ও অ্যাস্টন ভিলার লড়াই সম্প্রচার করবে সনি স্পোর্টস ২।

এ ছাড়া কনফারেন্স লিগে শাখতার দোনেৎস্কের মুখোমুখি হবে ক্রিস্টাল প্যালেস। ম্যাচটি শুরু রাত ১টায়, সনি স্পোর্টস ৫-এ সরাসরি সম্প্রচার হবে।

এক নজরে

• ২য় নারী টি-টোয়েন্টি: বাংলাদেশ-শ্রীলঙ্কা, বেলা ১:৩০, টি স্পোর্টস

• আইপিএল: গুজরাট-বেঙ্গালুরু, রাত ৮টা, স্টার স্পোর্টস ১ ও ২

• ইউরোপা লিগ:
o ব্রাগা-ফ্রাইবুর্গ, রাত ১টা, সনি স্পোর্টস ১
o নটিংহাম-অ্যাস্টন ভিলা, রাত ১টা, সনি স্পোর্টস ২

• কনফারেন্স লিগ: শাখতার-ক্রিস্টাল প্যালেস, রাত ১টা, সনি স্পোর্টস ৫।