টানা বৃষ্টির কারণে চট্টগ্রামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর ম্যাচ রেফারি ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত জানান। ফলে কোনো বল মাঠে গড়ানো ছাড়াই শেষ হয় চট্টগ্রাম পর্ব।
খেলা শুরু করা যাবে কি না, সে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিকেল ৪টা ৫০ মিনিট পর্যন্ত সময় রাখা হয়েছিল। এমনকি পাঁচ ওভারের ম্যাচ আয়োজনের সম্ভাবনাও বিবেচনায় ছিল। তবে বৃষ্টির দাপট ও মাঠ খেলার অনুপযোগী থাকায় নির্ধারিত সময়ের আগেই দুই দলের অধিনায়কদের ডেকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) সকালে আবহাওয়া স্বাভাবিক থাকলেও সাড়ে ১০টার দিকে শুরু হয় বৃষ্টি। এরপর সময়ের সঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়তে থাকে। নির্ধারিত সময়ে কয়েন নিক্ষেপ তো দূরের কথা, মাঠে নামার মতো অবস্থাও তৈরি হয়নি। পিচ ও মাঠের বাইরের ঘাসঢাকা অংশ পুরো সময়ই আবরণে ঢাকা ছিল।
বিকেল ৩টা ১০ মিনিটের পর ওভার কমিয়ে খেলা শুরুর পরিকল্পনা থাকলেও বৃষ্টি থামার কোনো ইঙ্গিত না থাকায় সেটিও আর সম্ভব হয়নি।
মাঠে উপস্থিত দর্শকেরা শুরুতে বৃষ্টির মধ্যেই অপেক্ষা করেন। কেউ কেউ বৃষ্টিভেজা মুহূর্ত ছবিতে ধারণ করেন, পরে গ্যালারির ছাদের নিচে আশ্রয় নেন। অন্যদিকে দুই দলের খেলোয়াড়রা পোশাক পরিবর্তন কক্ষেই সময় কাটান।
বাংলাদেশ অধিনায়ক লিটন দাসসহ দুই দলের ক্রিকেটারদের আশা ছিল বৃষ্টি থামবে, কিন্তু সেই অপেক্ষার অবসান ঘটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণায়।
দিনজুড়ে আলোচনা ছিল—খেলা হবে কি না, কখন বৃষ্টি থামবে। তবে সব হিসাব ছাপিয়ে শেষ পর্যন্ত জয়ী হয়েছে প্রকৃতি। মাঠে ক্রিকেট নামেনি, খেলা হয়েছে শুধু বৃষ্টিরই।
এদিকে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি আগামী ২ মে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এখন সেই ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!